somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশে গণতন্ত্র ফিরে আনাটাই এখন সব চেয়ে বড় চ্যালেঞ্জ

৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কথায় আছে, লক্ষ্মী এমনি এমনি ধরা দেয় না, তার জন্য শ্রম দিতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়; তারপর লক্ষ্মী এসে একদিন হাতে ধরা দেয়। সাধারনত এ লক্ষ্মী হলো ব্যক্তিগত অর্জন, কিন্তু সামষ্টিক অর্জনকে কি আমরা লক্ষ্মী বলতে পারি ? হয়ত পারি, যদি সেটা খুব বেশি কাঙখিত হয়; তার জন্য অনেক শ্রম, ঘাম, নির্যাতন রক্ত দিতে হয়, তবে সেটা অবশ্যই লক্ষ্মী ।

এখন যদি বলি, আমরা দীর্ঘ দিন যাবৎ যে অবস্থার মধ্যে দিয়ে দিন পার করছি, সেটা মোটেই সুখকর নয় এবং এরকম অবস্থার জন্য এদেশ স্বাধীন হয়নি, তাহলে অনেকের ভেতরেই হয়ত হাউকাউ শুরু হয়ে যাবে এবং তারা প্রথমেই বলবে সব কিছুতেই ৭১-কে টেনে আনা ঠিক না। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, এসব নিয়ে শুধু তারা বলবে, যারা মুক্তিযুদ্ধ পক্ষের শক্তি, চেতনাধারী। ঠিক আছে, ধরে নিলাম তারাই বলবে, বাকীরা সবাই অামগাছ, কলাগাছ, সুপারি গাছ। কিন্তু এই পক্ষের শক্তিই যখন মানুষের নুন্যতম মত প্রকাশের মতো স্বাধীনতাটুকুও কেড়ে নেয়, তখন গণতন্ত্র যে সিদ্ধ হাড়ির তলাতে গিয়ে ঠ্যাকে, সেটা কি তারা জানে ?

স্বাধীন দেশে মানুষ ভোট দিতে পারেনা, নির্বাচন নামের তামাশা দেখতে দেখতে মানুষ আজ ক্লান্ত, বিরক্ত; অথচ আমরা সবাই জানি, ৯০-এর এরশাদ বিরোধী আন্দোলনের পর ভোট এদেশে একটা উৎসবের আমেজ তৈরী করেছিল, যা এখনো মানুষ প্রত্যাশা করে।

আগামী সংসদ নির্বাচন নিয়ে কাল দেশে একটা সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে, অথচ এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে কোন আগ্রহ নেই, কারণ তারা জানে, এর ফলাফল যেটা আসবে সেটা একটা অশ্ব ডিম্ব; তালগাছ তারই থাকবে । তার মানে আমরা এত সহজে কানাগলি থেকে বের হতে পারছি না। কারণ আমাদের অতীত অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ ।

তারপরও আমরা প্রত্যাশা করছি, সংলাপ সফল হোক, দেশে একটা নিরোপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হোক, ভোটাররা নির্ভয়ে এবং স্বাধীন ভাবে তার ভোট প্রদান করুক। যাতে ভবিষ্যতে কোন সরকারকে আর অবৈধ তকমা নিয়ে জোর-জবরদস্তি করে আবারও ৫বছর ক্ষমতা আকড়ে ধরে থাকতে না হয ।







সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫২
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

×