somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছবি ও কথা ব্লগ: এ সময়ের দেশী ফল

০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। পেঁপে এভাবে কেটে রাখার অর্থ, উপরে দেখতে সবুজ মনে হলেও ভিতরে বেশ পাকা। হতে পারে এটা কাষ্টমারকে আকর্ষণ করার জন্য করা হয়েছে ।


২। পানিতেই যার জন্ম তার নাম পানিফল। তবে অঞ্চল ভেদে একে অন্য নামেও ডাকা হতে পারে। ফলটি খুব বেশী সু-স্বাদু না হলেও খেতে একেবারে মন্দ না।


৩। চালতা। আচার ছাড়া এ ফল অন্য ভাবেও খাওয়া যায় কিনা, ঠিক জানা নেই ।


৪। সুপারিকে হয়ত ফল'ই বলা যায় না, কিন্তু পাকা সুপারি দেখতে অন্য যে কোন ফলের চেয়ে সুন্দর। আমি নিজে পান-সুপারি কিছুই খেতে পারিনা, তবে কারো পান-সুপারি খাওয়া দেখতে বেশ ভাল লাগে। আর কাঁচা-পাকা সুপারি দিয়ে পান খেতে নাকি দারুন মজা !


৫। ছোট বেলায় কদবেল খেয়েছি গাছ থেকে পেড়ে ফাটিয়ে ফাটিয়ে, আর এখন দেখি কদবেল বিক্রেতা কাঠি দিয়ে কদবেলের ভেতর খুঁচিয়ে খুঁচিয়ে তারপর বাচ্চাদেরকে খেতে দেয়।


৬। আনারস আসলে এ সময়ের ফল না, তবুও বাজারে দেখি প্রচুর আনারস।


৭। ড্রাগন এর সাথে এই ফলের আকৃতিগত কোন মিল অন্তত: আমি খুঁজে পাইনি, তবু ফল বিক্রেতা বলল, এর নাম নাকি ড্রাগন ফল এবং
এটি আমাদের দেশেই এখন চাষ হয়। ফলটি খেতে যেমন তেমন, দেখতে কিন্তু বেশ রঙ্গিলা !



৮। পাতলা ডাউলের ভেতর কয়েকটা জলপাই দিলে অনেকটা আমডালের স্বাদ পাওয়া যায়। এ ছাড়া ইহা দিয়া আচারও বানানো যায়। পাকা জলপাই নাকি খেতেও বেশ মজা, যদিও আমি নিজে কখনো খেয়ে দেখিনি।



৯। এখন সারা বছরই বাজারে পেয়ারা পাওয়া যায়। অফ সিজনের এই পেয়ারা বিক্রেতারা বলে, এগুলো নাকি থাইল্যান্ডের পেয়ারা ।জানিনা, আদৌ থাইল্যান্ড থেকে কোন পেয়ারা আসে কিনা। তবে আমাদের দেশেও এখন বারো মাসই বিভিন্ন জাতের পেয়ারার চাষ হয়।



১০। পুতুলটি বুঝিয়ে দিচ্ছে, এখন জাম্বুরার মৌসুম প্রায় শেষ। তাই, এটি কাউকে দেওয়া যাবেনা। তবে খুশীর কথা হলো, এখন বাজার থেকে কিছু বেশি টাকা দিয়ে জাম্বুরা কিনলেও ঠকার সম্ভাবনা নেই। কারণ, সব জাম্বুরাই এখন পাকা আর টুসটুসে। রসালো তো বটেই।



সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

লিখেছেন নতুন নকিব, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৬

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা: এক ফাঁকা রাতের গল্প

রাত গভীর হয়ে গেছে। ঘড়ির কাঁটা তিনটার ঘরে। ঘরের সবাই ঘুমে আচ্ছন্ন, পুরো বাড়িতে নিস্তব্ধতা।... ...বাকিটুকু পড়ুন

সীমান্তের সুলতান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৬



টেকনাফ মডেল থানার ভেতরের খাস কামরা। এসি চলছে তীব্র গতিতে, কিন্তু বাতাসে এক ধরনের ভারী, ভয়ের গন্ধ। টেবিলের ওপাশে দুই হাত জোড় করে কাঁপছে এক স্থানীয় বাসিন্দা।... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:১২




শ্রাবনের প্রথম দিন । এই সময়ে আকাশ তার দুই রকম চরিত্রে দেখা দেয় । পেট ভড়া মেঘ নিয়ে পশ্চিম কোন ঝুলে থেকে আবার পূবকোনে ঝলমলে সুর্যের দেখা মেলে ।... ...বাকিটুকু পড়ুন

ন্যায়ের আন্দোলন হোক নিয়মতান্ত্রিক ভাবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৩৭

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনরত গুটিকয়েক শিক্ষার্থীদের সাথে ভুয়া আইডি কার্ড গলায় ঝুলিয়ে অরাজকতা প্রিয় অ ছাত্রদের বিরাট একটা অংশ অশ্লীল ভাষায় অশোভন উক্তি করে চলছে। একশ্রেণীর মেয়েরা এহেন অশ্লীল নোংরামির হোতা-... ...বাকিটুকু পড়ুন

গভীর ক্রন্দন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫৮


মেম্বার বাড়ি আর সরকার বাড়ির শত্রুতা দীর্ঘদিনের। জমিজমা লইয়া আজ এমন একখানি ঘটনা ঘটিয়া যাইবে, কেহ বোধহয় কল্পনাও করিতে পারেন নাই।

সকাল আটটায় কাঠের ব্যাপারী খসরু আসিয়া হাজির। দলিল লেখক আবু... ...বাকিটুকু পড়ুন

×