somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাইন বোর্ড
আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

বই প্রকাশের ভাবনা এবং একুশে বইমেলায় প্রকাশিতব্য যৌথ কাব্যগ্রন্থ নগ্নপদ ছায়া

২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কাজের মাঝে মাঝে কবিতা লেখার চর্চা করে আসলেও এখনি একক ভাবে বই প্রকাশ করব-এরকম ভাবনা আপাতত আমার নেই । এর অনেকগুলো কারণ থাকতে পারে, তবে উল্লেখযোগ্য কয়েকটি কারণ হলো: শোনা যায় প্রতিষ্ঠিত কবিদের মধ্যেও কারো কারো এক বইমেলায় প্রকাশিত প্রিন্টেড কপির অর্ধেক বইও নাকি বিক্রি হয় না, সেখানে আমাদের মত নবীন লেখিয়েদের কবিতার বই যে কয়টা বিক্রি হবে, তা সহজেই অনুমেয় । তা ছাড়া ভার্চুয়াল জগৎ যে কারো যে কোন লেখা প্রকাশের সুযোগকে এতটাই অবাধ ও সহজ করে দিয়েছে যে, ইচ্ছে করলে যে কেউ তার লেখা প্রকাশ করতে পারছে এবং সর্বপরি এর কোন মানদন্ড নেই । অবশ্য এরমধ্যে কোন ভাল লেখা যে আসছে না, তা বলা যাবেনা । তবে প্রায় ক্ষেত্রেই দেখা যায় সেসব লেখা পাঠকদের চোখে কম পড়ছে, লাইক-কমেন্টও তাতে কম আসছে মানহীন, খারাপ লেখার তুলনায় । এর কারণ অবশ্য হতে পারে, একটা ভাল লেখা প্রস্তুত করতে যে ভাবনা, শ্রম, মেধা, সময় প্রয়োজন-তা দিতে গিয়ে একজন ভাল লেখক বা কবির অন্যের লেখা পড়া বা কমেন্ট করা হয়ে উঠেনা; যার ফলে অন্যরাও তার লেখাকে তেমন একটা পাত্তা দেয় না । ব্যাপারটা অনেকটা গিভ এ্যান্ড টেক এর মত ।

যাইহোক, তারপরও একজন নবীন লেখক বা কবি একটা সময় পর শুধু মাত্র ভার্চুয়াল জগতের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাইবে না । সে বই প্রকাশ করবে । কিন্তু বই প্রকাশ করতে চাইলেই কি সে এত সহজে প্রকাশ করতে পারবে ? পারবে, যদি সে নিজের গাঁইট-এর পয়সা খরচ করে; কারণ আমার জানা মতে খুব কম প্রকাশকই আছে, যারা তাদের খরচায় নবীন লেখক-কবিদের বই প্রকাশ করে দেবে । আর এ কারণেই অনেক ভাল লেখাও বই এর পৃষ্ঠা পায় না আর্থিক সমস্যার কারণে । অন্যদিকে বইমেলায় অনেক মানহীন লেখাও ব্যাঙের ছাতার মত প্রকাশিত হয় শুধুমাত্র টাকার জোরে । এতে করে প্রকাশকের অবশ্য কিছু ব্যবসা হয়, তবে ক্ষতিগ্রস্থ্য হয় ঐসব পাঠক যারা বইটি পয়সা দিয়ে ক্রয় করে । এতে করে আমি মনে করি, অবশ্যই নবীন লেখক-কবিদের প্রতি পাঠকদের একটা বিরূপ ধারণা তৈরী হয় ।

এবার আসি ২০১৯-এর ২১-শে বইমেলায় প্রকাশিতব্য যৌথ কাব্যগ্রন্থ "নগ্নপদ ছায়া"র কথায় । বইটি সম্পর্কে বলার আগে প্রথমে বলে নিই আমার দীর্ঘ দিনের পরিচিত কবিবন্ধু জসীম উদ্দীন মুহম্মদ সম্পর্কে; যিনি বইটি সম্পাদনাও করেছেন । তিনি কবি হিসেবে হয়ত সর্বজন পরিচিত না কিন্তু তিনি যে একজন প্রতিষ্ঠিত কবি - এ কথা নিঃসন্দেহে বলা যায় । যার কবিতায় প্রেম, গভীর জীবনবোধ, দর্শণ এবং বর্তমান সময়কে পাওয়া যায় । এ পর্যন্ত তার বেশ কয়েকটি কবিতার বই প্রকাশিত হয়েছে এবং তা থেকে নির্বাচিত কবিতার সংকলনও ছাপা হয়েছে । বিজ্ঞ এই কবির সাথে আমার পরিচয় আজ থেকে প্রায় ছয় বছর আগে বাংলা কবিতা ডট কম এর মাধ্যমে । তখন আমরা সবেমাত্র ঐ সাইটে কবিতা লেখা শুরু করেছি । আমি নিজে যেমন আধুনিক গদ্য ধারায় কবিতা লিখতে ও পড়তে পছন্দ করি তেমনি কবি জসীম উদ্দীন মুহম্মদ এর কবিতাও আরো বেশি আধুনিক এবং স্মার্ট । তাই খুব অল্প সময়ের মধ্যেই আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরী হয় ।

গত বইমেলায় আমিই প্রথমে বলেছিলাম ২০১৯-এ একটা যৌথ কাব্যগ্রন্থ করার কথা এবং সেই সুবাদেই এবারের বাইমেলায় আমাদের এই আয়োজন । বইটিতে আছে মোট ৯জন কবির কবিতা । এরা সবাই যে খুব বড় মাপের কবি-এ কথা বলা যাবেনা, তবে সম্পাদক-কবি যেহেতু জসীম উদ্দীন মুহম্মদ; তাই ৯জন কবির সেরা কবিতাগুলোই তিনি এখানে সংকলিত করেছেন । তাই কাব্যপ্রেমি পাঠকেরা বইটি কিনলে পুরো টাকা বিফলে যাবেনা - এ কথা বলা যায় । বইটি প্রকাশ করেছে হরিৎপত্র প্রকাশনী; প্রচ্ছদ শিল্পী R করিম; পৃষ্ঠা সংখ্যা ১০০; পাওয়া যাবে বইমেলায় হরিৎপত্র প্রকাশনীর স্টলে । সব শেষে বইটি থেকে নেওয়া আমার "শহীদ মিনার" কবিতাটির প্রথম তিন লাইন দিয়ে লেখাটি শেষ করছি ।

ছবি আঁকা শেষ হলে জেনে রাখিস
তুইও এক রাতের দিগম্বরী মডেল; তারপর
৩৬৪ দিন উদাস দুপুরে চলবে চৈত্রের খরা...


সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৬
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

×