
কতটুকু অর্জন করলে তৃপ্তির ঢেঁকুর তুলে
থামা যায় কমা, ছেদ, দাড়িতে ?
সম্ভবতঃ আমার চাওয়ার কোন সারাংশ হয় না
নদীর পরে মাঠ, মাঠের পরে গ্রাম, গ্রামের পর শহর
মানুষ, গাড়ী, হর্ণ, ফুটপাত, হেঁটে চলা...
তারপর ?
অথচ একদিন আমার চাওয়া ছিল শুধু বেঁচে থাকা
সেদিন শিকারী দু'হাত লক্ষভ্রষ্ট হলে বাড়ত ক্ষুধা
কে তুমি গাছের বাকল দেখিয়ে বললে, এটা পরে নাও
তুমি মানুষ, তোমার লজ্জা নিবারণ করা দরকার
আজ আমি পৃথিবীর সেরা ব্র্যান্ডের পোশাক পরে
তাতে দামী পারফিউম মেরে খুন করি মানবতা,
আমার সম্পদের পাহাড়ে বাস করে এক হাজারটা কালো বিড়াল
ইচ্ছে করলে জলের দরে কিনতে পারি ভালোবাসা...
অতএব, আমাকে কেউ জোতিচিহ্ণ দেখাতে এসোনা,
আমাকে স্টপ করতে চাইলে থেমে যাবে তোমার
হাঁটি হাঁটি পা পা পা, তখন
সপ্তম আকাশ থেকেও নেমে আসবে না তোমার বিধাতা ।
নোটঃ ২০১৯-এ লেখা আমার শেষ কবিতা, যদিও লেখাটি বেশ কয়েক মাস আগের ।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



