
১/
দরিদ্র হযরত আলী জীবন সায়াহ্নে এসে জাতীয় সংসদে তার নামের মহিমান্বিত রূপ, অর্থ এবং মাহাত্ত্ব শুনে আবেগে আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করল -
হে পরওয়ারদেগার, আমার আর কোন দুঃখ নেই,
আজ থেকে আমি আমার নামটাও খয়রাত করে দিলাম !
২//
তুমি অনেক বেশি জানো - সমস্যা নেই
কিন্তু জনপ্রিয় হতে যেওয়া না ।
বরং ভিটাতে ঘুঘু চরাতে না চাইলে
প্রবাসে গিয়ে ড্রেন ক্লিনার হও
ইচ্ছে করলে আলেম, ওলামা, মাশায়েখও হতে পারো,
দেশে জনপ্রিয় হওয়ার উপর নিষেধাক্কা আছে ।
৩///
ট্যারা ছেলের নাম যেমন পদ্মলোচন রাখা ঠিক না
তেমনি জীবনে যে একদিনও আনন্দের স্বাদ পায়নি
তাকে সদানন্দ নামে না ডাকা
তাহলে জোর করে মুখে হাসি আনা থেকে সে বেচারা বেঁচে যায় !
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





