
হিন্দী গানের সাথে নাচছে শতবর্ষ,
কেবল বুকের উঠানামায় বোঝা যায় -
পদ্মা-মেঘনা-যমুনা, ঢেউ এর পর ঢেউ
উথাল-পাথাল...
শীত শেষে এত জল কোথা থেকে যে আসে !
দশ বছর আগেও এক'শ বিশ টাকায় পাওয়া যেত
রোদ-পোড়া মুখ,
মিছিল আর শ্লোগানে পার হত মাইলের পর মাইল । আর
এখন পাঁচ হাজার টাকায় জিরো পয়েন্ট থেকে প্রেসক্লাব
শূন্য রাজপথ, কার সাথে যাবে ?
জলকামান, রাবার বুলেট, হাতকড়া, রিমান্ড, নির্যাতন
নাকি কবজি ডুবিয়ে রসগোল্লার হাড়ি ?
বড্ড নিরীহ তুমি, বরং
আকাশের দিকে তাকিয়ে একটা ঠিকানা খুঁজে নাও,
নাচতে না পারলে দর্শক হতে বাঁধা নেই
শুধু দেখে যাও...
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০২০ রাত ৯:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


