
জীবন যখন মৃত্যুর চিন্তায় বিভোর, তখনো
সিদ্ধ হাড়ির তলায় চেয়ে থাকে ক্ষুধা -
যদি সত্যিই এবার বেঁচে যায়, তাহলে
ফ্রিজে জমানো মাছ, মাংস, ডিমে আর কতদিন চলবে ?
এক বস্তা চাউল পারবে কি সুস্থ্য পৃথিবীকে ধরে আনতে ?
তেল, লবণ, আদা, রসুন, পিয়াজ, মরিচের ঝাঝ থেকেও
বের হয়ে আসে মৃত্যুর গন্ধ, তবু
বেঁচে থাকার জন্য খেতে হয় নিরোগ পৃথিবীকে দেখতে...
এভাবে আর কতদিন ?
গেট-এ কলিংবেল বাজতেই অসাড় দু'হাত,
না না তোমাকে কাছে আসতে হবেনা, দূর থেকেই যতটুকু পারি
তাই নিয়েই দ্রুত চলে যাও এখান থেকে ।
করোনা
চৈত্রের খরতাপের চেয়েও বড় উষ্ণতা নিয়ে এসেছে
ক্ষুধা
অভুক্ত শরীরে সারাদিন টো টো ঘুরে ঘুরে
কখনো পুলিশের লাঠির বাড়িতে, কখনো কান ধরে
ওঠবোস করাতে করাতে...
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০২০ বিকাল ৫:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




