
# তত্ত্ব
নো কিট - নো টেস্ট - নো ভাইরাস ।
এখন সর্দি জ্বরের সিজন চলছে
গলা ব্যথা তো হতেই পারে
আর বুকের ধড়ফড়ানি ?
মানে মৃত্যু ভয়
ফেসবুক বন্ধ করে দিলে
কেউ জানবে না
পৃথিবী অন্ধকার !
সে অন্ধকারে
তুমিও মিশে যেতে পারো
ঘুমে কিংবা নির্ঘুমে
ফলাফলঃ
আমরা সফল
করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণ করতে পেরেছি ।
# সরকারী মাল
সুযোগ বার বার আসেনা,
পৌষ মাসের ওয়াজ যেমন করা যায়না চৈত্র মাসে
যদিও চাল ও আটার বরাদ্দে এখন কোন ঘাপলা নাই, তবে
ডিস্ট্রিবিউশনে আছে পাঁচ আঙুলের অসমতা
দু'আঙুল মুড়িয়ে নিলেই ঘর ভর্তি ফযিলত
ব্যাটা সাংবাদিক, তুই কি আমার নির্বাচনের খরচ
যুগিয়েছিলি ?
শালাকে ছিন্তাইকারী বানিয়ে দে
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০২০ সকাল ১০:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




