
#
আমাকে ছুঁয়ে দিলেই তুমি আক্রান্ত হবে,
এমন কোন কথা নেই, তবু
দূরত্বটা বজায় থাক...
বাতাসে কান পাতার আগে
বন্ধ করে দাও সব জানালা
তারপর শুধু খোলা থাক হৃদয়ের দরজা...
একদিন নিশ্চয় পৃথিবী হেসে উঠবে
এবং আমরাও ।
#
যে ডাক্তার তার সন্তানকে বুকে জড়িয়ে ধরতে পারল না
সে তার প্রিয়তমা স্ত্রীর কাছে রেখে গেল
একটা অনাগত ভবিষ্যৎ
কারণ তখন সে অন্ধকারকে চিনে ফেলেছে
একমাত্র ঠিকানা
পৃথিবী, তোমাকে এতটা নিষ্ঠুর বানালো কে ?
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০২০ রাত ৮:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




