
আমাদের দেশে গাধার চাষ না হওয়ায় এতদিন জানা ছিল না, গাধাকে জোর করে ঘরে ঢোকাতে হয়, সে নিজে স্বেচ্ছায় ঘরে ঢুকতে চায় না বলে ।
গাধার এই চরিত্র জানার পর এখন দেখছি কিছু মানুষও তাকে অনুসরন করতে শুরু করেছে । পাছার উপর লাঠির বাড়ি দিয়েও তাদেরকে কিছুতেই ঘরে ঢোকানো যাচ্ছে না ।
কথা হলো, ক্ষুধার জন্যে কেউ কেউ মৃত্যুর সাথে মিছিলে সম্পৃক্ত হলেও যারা অমাবস্যার রাতে চাঁদের বুড়ি খুঁজতে রাস্তায় বের হয়, তাদেরকে ঘরে ঢোকাবে কে ?
# জঙ্গলের চা-ওয়ালা

সব খানেই কিছু মানুষ জুটে যায়
যেমন চায়ের সাথে বিস্কুটে, বিস্কুটের সাথে রুটিতে, রুটির সাথে কলাতে, গল্পে, গুজবে...
সবাই কি আর মানে মুড়িঘন্ট সময় ?
পৃথিবী নিরোগ হলে একদিন মুক্তি পাবে ক্ষুধা, দারিদ্র, হতাশা...
কেউ কি নিশ্চিৎ করে বলতে পারে ?
বরং আকাশ ভেংগে পড়ে বাড়তে পারে বেকারত্ব
শুধু শুধু চা-ওয়ালার দোষ দিয়ে লাভ নেই ।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০২০ সকাল ৯:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




