
প্রথমে শরীরে বেশ জ্বর ছিল সাথে গলাব্যথা, কাশতে কাশতে শুরু হলো বুকে ব্যথা । তারপর থেকে ঠিকমত শ্বাসও নিতে পারেনা । ছয়টা হাসপাতাল ঘুরে কোন ডাক্তারকে বলতে পারেনি রোগের উপসর্গের কথা, হাসপাতাল থেকে সবাই দূর দূর করে তাড়িয়ে দিয়েছে । আর হট লাইন এত গরম ছিল যে, হাত পুড়ে যাবার ভয়ে ওপাশ থেকে কেউ হয়ত ফোন রিসিভ কারার সাহসই পায়নি ।
সংক্ষিপ্ত এই বিবরনি শোনার পর চেয়ে থাকে উপস্থিত জনতা । এদের মধ্যে থেকে হঠাৎ একজন বলে উঠে, আপনি কোন চিন্তা করবেন না, কিছুক্ষণের মধ্যেই লোক চলে আসবে রক্তের নমুনা সংগ্রহের জন্য, তারপর লাশ দাফন-কাফন নিয়েও আপনাকে আর ভাবতে হবেনা ।
নমুনা সংগ্রহের পর লাশ তো আর বুঝতে পারেনা যে, ও একজন বাঙালি ছিল, এই দেশ তাকে কতটা ধৈন্য করল, জীবিতরাও কেউ জানতে পারেনা রোগীর শরীরে করোনা ভাইরাস ছিল কি না ।
সবাই জানে, ও একটা অজ্ঞাত রোগে মারা গেছে ।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০২০ রাত ৯:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




