
১/
মিলাদ শেষে শুরু হলো আখেরি মোনাজাত,
এখন থেকে সে সহি হবে
তার মুখের পাপ, হাতের পাপ, চোখের পাপ, কানের পাপ,
অন্তরের পাপ এবং মগজের পাপের যত আবর্জনা
সব ধুয়ে, মুছে ফেলবে
সবাই এক যোগে বলল
আমিন !
আমরা সবাই যেন শয়তান থেকে দূরে থাকতে পারি ।
২//
মেঘগুলো বৃষ্টি হলেই পাখির জন্যে আমার খুব মায়া হয়
অথচ বৃষ্টি চাই ফল ও ফসলের জন্যে
আপাতত বন্যা চাই না ।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০২০ বিকাল ৫:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




