
১/
জানি, কিছু কাদা তোর হাতেও তুলে দেওয়া হয়েছে
তুই পঞ্চ রসের সরবত খাওয়ার সাথে সাথে
এখন পিঠ চুলকিয়েও আর খুঁজে পাবিনা মেরুদন্ড
ওয়ান-টু-থ্রি বলার আগেই ছুড়ে মারবি কাদা
মানুষের চোখে, মুখে, নাকে, মানে, সম্মানে...
এবং দুই দিন পর তুইও ফেরী করবি চেতনার
খুচরা ও পাইকারী হাটে, এখানে সেখানে;
তারপর তোর শার্ট ও প্যান্টের পকেট থেকে বের হবে
একই সাথে রাজাকার ও মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ।
২//
চিকার রাজ্যে টিকটিকি সেনাপতি হলে
উইপোকাতে দায়িত্ব পায় যুদ্ধ করার
ভূগোলকে তখন সহ্য করতে হয় চিকার দূর্গন্ধ,
যতক্ষণ উইপোকার পাখা না ভাঙ্গে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

