
এখন থেকে কেউ আর বলবে না তোমাকে
ঘরে থাকো । ইচ্ছে হলেই
যেতে পারো রাস্তায়, বাজারে, ফ্যাক্টরীতে, অফিসে, শপিং এ...
এখন থেকে তোমার দায় তোমাকেই নিতে হবে
মৃত্যুর সাথে হেসে-খেলে
যদিও বরাবরই তুমি দায়িত্বহীন ছিলে । মনে পড়ে
তোমার জন্যেই ডাকাতি করতে হয়েছিল রাতে
দিনের বেলায় সমর্থন না দেওয়াতে ?
জানি, মন থেকে আজও মেনে নিতে পারোনি
সুযোগ পেলে এখনো গালি দাও আড়ালে-আবডালে
সব সহ্য করেছি
কারণ জানতাম, একদিন সময় আসবে হাতে
সেদিন অসহায়ের মত চেয়ে থাকবে আকাশে,
তুমি খেয়া ঘাটের যাত্রী হবে, নৌকা বাঁধা থাকবে ওপারে
আর দেরি কেন, এখনি বের হও পথে, নিজের সাথে
নিজে বোঝাপড়া করে ।
সেলিব্রেটি, তুমিও শপিং এ যাও
কতদিন শপিং করোনি ব্যাগ ভরে !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

