
১/
বাষট্টি বছরের এক বৃদ্ধ
মারা গেছে অন্য কোন অসুখে - করোনা নয়;
হতে পারে বর্ধক্য জনিত কারণেও
তার লাশ নিজ গ্রামে বা আশেপাশে কোথাও দাফন করতে দেওয়া হয়নি
রাত দুপুর । ছেলে ভ্যান চালাচ্ছে, মা লাশের পাশে বসে আছে
এ গ্রাম সে গ্রাম ঘুরে ঘুরে ওরা ক্লান্ত !
মানুষ কি করোনার চেয়েও নিষ্ঠুর হয়ে যাচ্ছে ?
পরে অবশ্য পুলিশ এসে লাশটি দাফন করার ব্যবস্থা করেছে ।
২//
বেঁচে থাকার জন্য যখন এত নিষ্ঠুরতা, তখন
ঘরের বাইরে যাওয়ার জন্য এত অস্থিরতা কেন ?
তোমাকে তো মুক্ত করেই দেওয়া হচ্ছে
পথে, ঘাটে, অফিসে, আদালতে, শপিং এ...
শুধু বাইরে যাওয়ার আগে একবার মনে রেখ -
এপ্রিলের পাঁচ-এ যা ছিল ৭০, মে-এর পাঁচ-এ তা ৭৮২ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

