
১/
তোমাকে বাঁধা দিতে গিয়ে যদি আমারও হয়ে যায়
দিন আনি দিন খাই অবস্থা, তাহলে
আমার হাতুড়ি হাতও আর শক্তি পাবেনা
তাই, তুমি বরং ভাগাড় খুলে শকুনের জন্য অপেক্ষা করো...
মোল্লাদেরকেও বলে দেওয়া হয়েছে, মসজিদে প্রার্থনা করতে
২//
এক ছেলে তার বাবাকে বাড়িতে ঢুকতে দিলোনা,
বউ দরজায় খিল এঁটে দিলো তাড়িয়ে
তারপর বোনের বাড়িতে তিন দিন থেকে গেল পরপারে
ডাক্তার বলল, দেখলে দুনিয়াতেই বউ-ছেলে চিনল না মানুষটারে
তাহলে হাসরের ময়দানে মানুষ ক্যামনে চিনবে মানুষেরে ?
লোকটি পঞ্চান্ন বছর বয়সী ঢাকা ফেরৎ একজন পোশাক শ্রমিক ছিলেন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

