
# সতীন
তুমি জানো, আমার দ্বিতীয় কোন প্রেমিকা নেই, তবু
তুমি সতীনের মতো আচরণ করছো...
কার সাথে ?
ইশারাই প্রায়'ই দেখিয়ে দিচ্ছো কালো ধতুরার ফল
সরবতের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে বলছো -
এটা খেয়ে নাও, খুব সুস্বাদু !
ইদানিং তুমি না অনেককে বোকা বানানোর চেষ্টা করছো
শোন, তুমি আর কারো সাথে সতীন সতীন খেল না
সবাই আকাশ থেকে বার্তা পেয়ে সচেতন হচ্ছে...
# সংকেত
তুমি ফুঁ দিয়ে উড়িয়ে দিচ্ছো কাগজের টুকরো
আমি ছাদে যাওয়ার আগেই থমথমে হাওয়া !
সম্ভবতঃ নিচের দিকে এখন আর কেউ তাকাচ্ছে না
তাই, বার্তাগুলো বৃষ্টিতে ভিজছে, মুছে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে...
আর আমিও বার বার ঘরে ফিরে আসছি
তোমার ফুঁ দেওয়া কাগজের টুকরো আমার কাছে পৌছাচ্ছে না ।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০২০ সকাল ১১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


