
তুমি রোদ-সকালের মেয়ে নও,
নরম তুলতুলে শরীরে তোমার শুধুই শীতল হাওয়া
বরফের নদী পেরিয়ে তোমাকে যেতে হয় সোনালী পাব-এ
নয়তো ভালোবাসার কোন নন্দনে
একটু উষ্ণতা তো চা্য়'ই তোমার, নীরবে, নিভৃতে
আমি সাত সমুদ্র তের নদীর এপারে
সকাল হলেই খা খা রোদ ভেংগে আমাকে পাড়ি দিতে হয়
নর্দমার ঘিঞ্জি, কানা গলি, ফুটপাথ, মানুষের ঘাম, দূর্গন্ধ...
আমার মাথায় থাকে তখন বাইশ মণ পাথর
হাত দুটো লোহা হতে হতে কখনো হয়ে যায় লোহার শিকল
জেনে রেখ মেয়ে, করোনা আমায় মোটেই পাত্তা পাবেনা
কারণ, রোদের জন্যে নেই আমার কোন হা-পিত্যেশ
আমার সারা শরীর জুড়ে আছে ভিটামিন ডি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

