
১/
মৃত্যুটা আগেও সহজ ছিল,
এখন আরো বেশি হয়েছে ।
একটুখানি গলাব্যথা । জ্বর । খুসখুসে কাশি । বুক ধড়ফড় । নিঃশ্বাসে সমস্যা ।
তারপর হঠাৎ করেই আকাশের তারা...
বেঁচে থাকাটা বরাবরই কঠিন ছিল,
এখন আরো বেশি হয়েছে ।
ঘরবন্দী জীবন । শূন্য পকেট । মধ্যবিত্ত লজ্জা । চাকুরিটা চলে যাবে । গ্রামে যেতে পারব না ।
তার মানে অন্ধকার ভবিষ্যৎ...
২//
একদিন মৃত্যুর জন্য প্রস্তুতি নিতেই হয়
কিন্তু তার আগেই যদি সব দেনা পরিশোধ করে দেওয়া যায়
তাহলে মুর্দাকে সামনে রেখে প্রিয়জনকে বলতে হয়না -
প্লিজ, আপনারা উনাকে মাফ করে দিবেন ।
অথচ আমার এখনো অনেক দেনা,
সেগুলো শুধু ভালোবাসার কিনা জানিনা, তবে
এই করোনাকালেও তা পরিশোধ করতে পারছি না ।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০২০ রাত ৮:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


