
বাংলাদেশ বিমানের আজকের অভ্যন্তরিন সব ফ্লাইট বাতিল হওয়ার অর্থ করোনা মহামারির কারণে নয়, যাত্রীর অভাবে
টাকা খরচ করে কেউ আর করোনার সাথে ভ্রমণ করতে চান না
হাইপ্রফাইল লোপ্রফাইল বলে কথা নয়, উনারা বুঝে গেছেন দাঁত কেলিয়ে পড়ে থাকলেও এখন কেউ আর কাছে আসবে না
তবু যারা অতিরিক্ত বাস ভাড়া দিয়ে শুধু রুটির সন্ধানে নিজের কপাল ফাটাচ্ছে, তারা আজকের রিপোর্ট দেখার পর রাতে বউকে জড়িয়ে ধরার আগে তিন বার ভেবে নিবে - আমরা কাউকে এতিম করছি নাতো !
ব্যাপারটা এরকম নয় যে, আজ নগদ কাল বাকী । দুই দিন পর যদি নগদ-বাকীর কোন কারবারই না থাকে তবে মানিক ফিলিপ্স-এর এক নম্বর বাতি জ্বালালেও দুনিয়া অন্ধকারই থাকবে
প্রতিদিনই তো জুজুবুড়ি জুজুবুড়ি যত পথ তত বাড়ি চলছে...
একদিন দেশের সব ল্যাব যদি কোন করোনা টেস্ট না করে, তবে পরদিন দেশে কোন করোনা রুগিই খুঁজে পাওয়া যাবে না । মানিকের বাতির মতোই দেখা যাবে সব ফকফকা
তখন বিদ্যুতের তারের উপর থেকে কাউয়া গলা লম্বা করে বলবে - বলেছিলাম না, আমরা করোনার চেয়েও শক্তিশালী । এখন তো আমার কথাই ঠিক হলো ।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


