
- তুই এত জল ঘোলা করছিস ক্যান ?
- খাব
- তাই বলে জল ঘোলা করবি ?
- না করলে যে খেতে পারি না
- বুঝেছি, তোর অনেক বুদ্ধি ।
*
তিনটা রঙ । ধরে নিলাম সাদা, লাল এবং সবুজ ।
- তুই কোনটা নিবি ?
- তিনটাই
- কেন ?
- কারণ কোনটার সাথেই কোনটার পার্থক্য নাই
*
- খিচুড়ি কি তোর খুব পছন্দ ?
- সব সময় না
- কখন ?
- যখন সবাই একসাথে খাওয়া শুরু করে, তখন । জগা খিচুড়ি ।
*
- ধর গোপনে কেউ তোকে টাকা বানাবার একটা মেশিন এবং সাথে কাঁচামাল দিল, তুই কি নিবি ?
- না
- কেন ?
- মেশিন ছাড়াও টাকা বানাবার পদ্ধতি জানা আছে
*
- এই সময় করোনায় আক্রান্ত হলে তুই তো মরেও যেতে পারিস, পারিস না ?
- না, পারিনা
- কেন ?
- আমার জন্যে মেডিকেল বোর্ড গঠন হবে
- তারা যদি ব্যর্থ হয় ?
- বিদেশে পাঠাবে
- কিভাবে ?
- এখনি বলা যাবে না ।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০২০ রাত ৮:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


