somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

করোনার ভয় অভয়

০৫ ই জুন, ২০২০ রাত ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অনেকদিন পর সারোয়ার ভাই ফোন দিয়ে বলল - সমস্ত কিছু খোলা, সবাই বাইরে বের হয়েছে আর আপনি এখনো বাসায় বসে আছেন ?

আমি বললাম - আরো অন্তত একটা মাস বাসায় থাকতে চাই; আক্রান্ত যে হারে বাড়ছে । ভয় করে ।
- বুঝছি, আপনার হাতে টাকা আছে রে ভাই; তাই ভেংগে ভেংগে খাচ্ছেন । অন্যদের তো তা নেই, তাই পেটের জন্যেই তাদেরকে কাজের উদ্দ্যেশে বাইরে বের হতে হচ্ছে ।
- ব্যপারটা ঠিক তা নয়, আপনি হয়ত জানেন আমার শারীরীক কিছু সমস্যা আছে, একবার আক্রান্ত হলে আমার জন্যে সুস্থ্য হয়ে উঠা খুব কঠিন হবে । এই ভেবেই আরো কয়েকটা মাস অপেক্ষা করতে চাচ্ছি ।
- তাহলে বাসার বাজার-সদাই কিভাবে করছেন ?
- একজন দোকানদার ঠিক করা আছে, যখন যা লাগে ফোন করলেই বাসায় দিয়ে যায় । তারপরও এ পর্যন্ত তিন/চার দিন বাইরে বের হতে হয়েছে ।

সারোয়ার ভাইয়ের কথায় বর্তমান সময়টাকে একেবারেই স্বাভাবিক মনে হলো । জীবীকা অথবা যে কোন প্রয়োজনে যারা বাইরে বের হচ্ছে তারা অনেকটাই নির্ভয়ে চলাফেরা করছে । আমি নিজে যেহেতু অনেক দিন বাইরে বের হইনি, তাই যারা অবাধে চলাফেরা করছে তাদেরকে কাছ থেকে না দেখলে তাদের ভেতরটা পড়া যাচ্ছে না যে আসলেই তারা কতটা স্বাভাবিকভাবে চলাফেরা করছে ।

গতকাল একটা রিপোর্ট পড়ছিলাম, যেখানে বলা হচ্ছে এখন আক্রান্তের যে উর্ধ্ব গতি তা মূলত ঈদের আগে মার্কেট খুলে দেওয়া এবং সবার জন্যে ঈদযাত্রাকে সহজ করার ফল এটা । অর্থাৎ এখন যে সমস্ত আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে তারা সকলেই ঈদের আগে সংক্রমিত হয়েছে । কারণ কেউ সংক্রমিত হওয়ার বেশ কয়দিন পর তার মধ্যে উপসর্গগুলো দেখা দিতে শুরু করে ।

তার মানে একত্রিশ মে-তে সব কিছু আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়ার পর যারা সংক্রমিত হয়েছে বা এখনো হচ্ছে, তাদের করোনা উপসর্গগুলো দেখা দিতে আরো কয়েকদিন সময় লাগবে । এবং সেই আক্রান্তের সংখ্যাটা যে কেমন হবে, তা এখনই অনুমান করা যাচ্ছে না ।

এ ছাড়া বর্তমানে প্রতিদিন যে চৌদ্দ/পনের হাজার করোনা টেস্ট করা হচ্ছে, তা থেকে প্রতি চব্বিশ ঘন্টায় দুই হাজার পাঁচ'শ হতে তিন হাজারের মত রোগী পাওয়া যাচ্ছে । যা চব্বিশ ঘন্টার মোট করোনা টেস্টের ২৫% পজিটিভ হচ্ছে । এই হিসেবেও যদি প্রতিদিন এক লাখ মানুষকে টেস্ট করানো হয়, তবে পঁচিশ হাজার করোনা পজিটিভ রোগী পাওয়া যায়; যা অনেকটা শিউরে উঠার মত অবস্থা ! এ ছাড়া মৃত্যুহার নিয়েও আছে অনেক ভয়ের কথা । তারপরও নিজের সেফটি নিজেকেই নিতে হবে, সেটা ঘরে থেকে হোক কিংবা বাইরে বের হয়ে হোক ।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০২০ রাত ৯:০৪
১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×