
কারো মৃত্যুর পর অন্য সব কিছুর মত তার দূর্নীতিও মারা যাবার কথা
কিন্তু মারা যাবার আগেই যদি তার কবর খোড়া শুরু হয় আর দূর্নীতিগুলো কবরে না পাঠিয়ে সবার মাঝে বিলি-বন্টন করা হয়
তাহলে তার বেঁচে থাকাই ভাল
গভীর কোমা থেকে উঠে এসে সেও অংশ নিক
কাঙালি ভোজ শেষে দুই রাকাত নফল নামাজে
এবং করোনার কাছে তীব্র প্রতিবাদ জানাক -
শত্রু পক্ষ গভীর ষড়যন্ত্র করে তাকে পরপারে পাঠাতে চেয়েছিল
বাংলার জনগণ স্বাক্ষী, দূর্নীতিতে কে বেশি চ্যাম্পিয়ন
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০২০ রাত ৯:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


