
#
তোমার পান খাওয়া ঠোঁট দেখে আমারও মাঝে মাঝে জাবর কাটতে ইচ্ছে হয়
অথচ মুখে নেওয়ার পর দেখি জম্মের কইষ্টা !
#
তুমি আমাকে রঙকানা বলতেই পারো
কিংবা না জেনেই ঢুকে পড়েছি রেড জোনে
তারপর পুলিশের তাড়া খেয়ে
আবার ইয়োলোতে
একটা ভ্যানগাড়ী কিনতে পারলে
কাঁচা সবজির ফেরি করতে করতে
তোমার সাথে দেখা করা যেত প্রতিদিন
রঙকানা মানুষকে নিয়ে এত রঙের খেলা
আর ভাল্লাগেনা !
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০২০ রাত ৯:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


