
অর্থকড়ি বেশি হলে নেতা হওনের শখ জাগাটা স্বাভাবিক মানে জনপ্রতিনিধি হওয়া, অনেকের বাতিকও । এমপির পর মন্ত্রী, মন্ত্রীর পর আর যেহেতু সুযোগ নাই; তাই ওখানেই ক্ষান্ত দিতে হয়
কাজী শহিদ ইসলাম পাপুল এরকমই একজন এমপি । মন্ত্রী পর্যন্ত যেতে পারেননি
কিংবা কিনতে পারেননি
যদিও উনার ওয়াইফকে সংরক্ষিত মহিলা আসনের একখানা এমপি পদ খরিদ করে দিয়েছেন
আর এ জমানায় সুযোগ পেলে কে না ব্যবসা করে ? উনিও করছেন । মানব পাচার ও মানি লন্ডারিং ব্যবসা
নিজের দেশ তাকে নিরাপত্তা দিয়েছে, কুয়েত সরকার সেটা কেন দিবে না ? ধরেছেন তো ধরেছেন, এখন আবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করবেন
এতেও আমাদের লজ্জা, হাজার হলেও একজন মাননীয় সংসদ সদস্য বলে কথা
আচ্ছা, কাজী শহিদ ইসলাম পাপুল সাহেবকে তারেক জিয়ার পুরান সাগরেদ বানিয়ে দিলে কেমন হয় ?
শুনেছি তারেক জিয়াও তো মানি লন্ডারিং কেস-এ ধরা আছে
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০২০ বিকাল ৩:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


