
ছেলেটি খুব হাসতে পারে । কারণে অকারণে হাসতে হাসতে একেবারে লুটিয়ে পড়ে
ও যখন খেলা করে - হাসে
যখন দৌড়ায় - তখনো হাসে
এমন কি পড়তে বসলেও - ও হাসে
বলা যায় এভাবে হাসাটা ওর একটা অভ্যাসে পরিনত হয়েছে
এজন্যে ওকে দেখলে, ওর দিকে তাকালে সবার মন ভাল হয়ে যায়
সত্যি বলতে কি ওর হাসিটাকে সবাই বিশ্বস্ততার সাথে খুব এনজয় করে
তাই যেদিন ও নদীর জলে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছিল
সেদিনও ওর মুখে হাসিটা লেগেই ছিল
সবাই ভাবছিল ওতো সব সময় এভাবেই হাসে
এখনো হাসছে
এটা আর নতুন কি
ওর কিছু হয়নি
এ কারণে কেউ'ই তাকে উদ্ধার করতে যায়নি
হাসতে হাসতেই ছেলেটি অবশেষে জলে ডুবে মারা গেল
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০২০ রাত ১০:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


