
যে মানুষগুলো তাদের পরিবার পরিজন নিয়ে এখনি গ্রামে ফিরতে শুরু করেছে, তাদের আয়হীন সংসার । করোনার চেয়েও বড় অসুখ তাদেরকে শংকিত করে তুলেছে । তাই গ্রামই এখন ওদের জন্যে সব চেয়ে নিরাপদ আশয় । ওখানে অন্তত প্রতিমাসে ঘরভাড়া গুণতে হবেনা, খাদ্যও কিছু একটা হয়ত জুটে যাবে ।
বলা হচ্ছে আগামিতে খুব প্রম্প্রতি এক হাজার গার্মেন্টস বন্ধ হয়ে যাবে । বর্তমান অবস্থার কথা চিন্তা করলে এটা খুব স্বাভাবিক একটা ঘটনা । এতে করে লক্ষ লক্ষ শ্রমিক, কর্মচারী বেকার হয়ে যাবে । গার্মেন্টস বাদে অন্যান্য যে সমস্ত শিল্প-কলকারখানা; বলা বাহুল্য এসবের উপর দিয়েও একটা টর্নেডো বয়ে যাবে । সেগুলোও অনেকটাই নড়বড়ে হয়ে যাবে । দেশের সার্বিক অর্থনৈতিক এই মন্দা অবস্থার কারণে এসব প্রতিষ্ঠান তাদের উৎপাদন কার্যক্রম অভ্যাহত রাখলেও অনেকাংশে সেল কমে যাবে । যার ফলে কর্মচারীর বেতনসহ অন্যান্য খরচাদি মিলিয়ে আর পূর্বের মত লাভজনক অবস্থায় পৌছাতে পারবে না । তাই, অনেকটা বাধ্য হয়েই এ সমস্ত প্রতিষ্ঠানের মালিকগণ শ্রমিক, কর্মচারী ছাঁটাই করবে ।
এ অবস্থায় নিঃসন্দেহে বলা যায় সামনে আমাদের জন্যে একটা বড় ধরণের বেকারত্বের ধাক্কা অপেক্ষা করছে । এ ধাক্কায় অনেক দক্ষ কর্মচারীও বেকার হয়ে পড়ার সম্ভাবনা আছে । যার শুরু হয়ত কোন কোন জায়গায় হয়েও গেছে ।
করোনার চেয়েও এই মহামারী অসুখ থেকে আমাদের বাঁচার উপায় কি ? গ্রামে ফিরে যাওয়ায় কি এর একমাত্র সমাধান ?
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০২০ দুপুর ১২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


