
#
তুমি এখন পর্যন্ত কোন গাছ লাগাওনি কিংবা একটা লাগিয়েছ
অথচ আমি গোঁফে তেল দিচ্ছি
দিতে দিতে ধুলোবালিতে একেবারে জট পাকিয়ে ফেলেছি
তুমি বলতেই পারো -
কাঁঠালের নাম শুনেই আমি গোঁফে তেল দেওয়া শুরু করেছি,
পাগল কোথাকার
গাছটা লাগাবে কে শুনি ?
#
যে লোকটা দূর্ঘটনায় মারা গেল
তার চোখ দুটো বেঁচে গেছে বলে
তার জন্যে কত যে প্রশংসা -
সত্যিই ও খুব ভাগ্যবান ছিল যে
ওর চোখ দুটোর কিছুই হয়নি
লোকটা তখনো মরা কাঠের মতো পড়ে আছে
বেচারা এর কোন জবাবই দিতে পারল না
যেমনটা বেঁচে থাকতেও সে কোনদিন দিতে পারেনি ।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০২০ রাত ৯:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



