
এই সময় দেশে একেবারে চিকিৎসা নেই - এ কথা বলা যাবে না । আছে । তাদেরকে পাঁচটা দশটা হাসপাতালও ঘুরে আসতে হবে না ।
এখনো বাতাসের আগে রোগি পৌছে যায় হাসপাতালে
তারপর বাঁচানোর জন্যে চলে প্রাণপন চেষ্টা । এসব ডাক্তারকেই বলা হয় মূলতঃ মানবতার সেবক ।
তবু চৌদ্দ সদস্যের মেডিকেল বোর্ডের টিম লিডার রোগির সর্বশেষ অবস্থা দেখার পর যখন হৃদয় ভেংগে খান খান হয়ে যায়, তখন তাকে বলতেই হয়, এ অবস্থায় রোগিকে সিংগাপুর নিয়ে যাওয়া যাবে না ।
কী সেই অবস্থা, সেটা কি করোনামুক্ত করার দীর্ঘমেয়াদি প্রকৃয়া ?
এমন নয় যে বাতিল খাতার পৃষ্ঠাতেও ডাক্তাররা প্রেসক্রিপসন লিখে সময়ের অপচয় করছে ।
মকবুল, রবকুলরাও কিন্তু মৃত্যুর কাছে হার মেনে চলে যাচ্ছে সাধারনের সাথে, সবার মত করেই উপরে ।
অতএব, দেশে কেউ চিকিৎসা পাচ্ছেনা পাচ্ছেনা বলে চেঁচিয়ে লাভ নেই ।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



