
কেউ কেউ বলে থাকে, চীন অন্য সব কিছু নকল/দু'নম্বরী জিনিস বানাইলেও এই করোনাভাইরাসটা একেবারে আসল বানাইছে । যারফলে এর কার্যকরারীতাও এক'শ ভাগ নিশ্চিৎ ।
যে চীনের কাছ থেকে একই পণ্য পর পর দু'বার আমদানি করলে তৃতীয়বার তার দাম বাড়িয়ে দেয়, সেই চীন মাসের পর মাস পুরো বিশ্বকে করোনাভাইরাসের মত একটা প্রডাক্ট ফ্রি ডেলিভারি দিয়ে যাচ্ছে ।
আর আমাদের বাঙালিদের একটা অখ্যাতি আছে, তা হলো বিনা মূল্যে কোন জিনিস পাইলে মাথা ঠিক থাকেনা; তখন কাপড়ে করে আলকাতরা নিতেও রাজি আছি ।
তাই তো এবার করোনার জন্মভূমিকেও আমরা ছাড়িয়ে গেলাম ।
চীনে যেখানে মোট আক্রান্তের সংখ্যা ছিল তিরাশি হাজার আর আমাদের আক্রান্তের সংখ্যা এখন সাতাশি হাজার ক্রস করেছে ।
চারিদিকে বিনা চিকিৎসায় মারা যাওয়া মানুষের জন্যে প্রতিনিয়ত বাড়ছে বুকফাটা আর্তনাদ, হাহাকার !
এসব মৃত্যুও যেন খুব স্বাভাবিক একটা ঘটনা, কারোর কোন দায় নেই । এ যেন ভোটের রাজনীতি থেকে জনগণ মুখ ফিরিয়ে নেওয়ার এক নির্মম প্রতিশোধ !
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০২০ সকাল ১০:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



