
ধর্মের বাধ্যবাদকতার চেয়ে এখন আইনের বাধ্যবাদকতা বেশি; যদিও চাইলেই সেসব আইনের সাপোর্ট তুমি পাবে না
কী আশ্চর্য, একজন ঘৃণিত ব্যক্তিকে ঘৃণা করা যাবে না । বরং তাকে প্রশংসায় ভাসিয়ে দিতে হবে
যাতে তাকে মরণোত্তর ভাল মানুষের সার্টিফিকেট দেওয়া সহজ হয়
তার বর্ণাঢ্য কেরিয়ার, উখান-পতন, পুলিশের লাঠির বাড়ি এবং জানা অজানা আরো দুঃখ কষ্টের কথা বলতে হবে
তাতে ফুলবানুর চোখেও জল চলে আসবে এবং এতে করে তার পুলসিরাত সহজ হবে ও জান্নাত প্রাপ্তি সুগম হবে ।
সুযোগ পেলে কে আর করে না লুটপাট ?
কম সময় পাইলে কম সময় আর বেশি সময় পাইলে বেশি সময়
তাহলে সত্য কথা বলে সাধু সন্ন্যাসী সেজে কেন আর
হাতকড়া পরা ?
প্রেমিক জীবিত থাকতে তুমি আর ভিলেন হইও না ।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০২০ সকাল ১১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



