
এখন ঘরের বউয়েরাও অর্থনীতি বুঝে গেছে কিংবা বুঝতে বাধ্য হয়েছে ।
তাই বৃষ্টির ভেতর এক সাথে দুই বস্তা চাউল কেনার কথা শুনে বলে -
এখন না, আরো কয়দিন পরে
বৃষ্টির মধ্যে চাতালিরা ধান ভাল মত শুকাতে না পারার কারণে
চাউলের দাম বেড়ে গেছে
কয়দিন পর রোদ উঠলে, তখন কিনো
দাম কমবে ।
এই হলো আমাদের করোনা কাল
শাড়ি, গয়না, লিপস্টিকের বদলে দুই বস্তা চাউলের মজুত
সৌন্দর্য আর নির্ভরতার প্রতীক
অনেক বেশি ফ্যাসানেবল ।
এরপরও কি ইতিহাস আর গুগল ঘেঁটে খুজতে থাকবে বাংলার আদর্শ নারী ?
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০২০ রাত ৯:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


