somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট গল্পঃ বাবলা-কাঁটা বিধিল গলায়

১৯ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ফজলু মেম্বর দুই কেজি মিষ্টির প‌্যাকেট হাতে নিয়ে এসে দেখল মনছুর আলী তার চায়ের দোকানের সাথে সাঁটিয়ে লিখে রেখেছে, এখানে মরা মাইনষেরে নিয়া কোন আলোচনা করা যাইব না ।

ফজলু মেম্বর সে লেখাটাকে না দেখার ভান করে প্রথমে দোকানদার মনছুর আলীর হাতে পর পর দুইটা মিষ্টি তুলে দিল । মনছুর মিয়া মিষ্টির দানা চিবাইতে চিবাইতে কইল - কিয়া মেম্বর, কিসের জন্যে মিষ্টি খাওয়ালে, হেইডা তো কইলা না । মেম্বর বলল - কমুনে, আগে খাও মিয়া ।

এরপর একে একে উপস্থিত দোকানের প্রায় চৌদ্দ/পনের জনের মাঝে মিষ্টি বিলি করা শেষ হল । একজন কইল - মিষ্টিডা ভালই মেম্বর, তই কি উপলক্ষে খাওয়ালে হেইডা জানলে আরো ভাল লাগত । মেম্বর এবারও কোন জবাব না দিয়ে দোকানদার মনছুর আলীকে বলল - সবাইরে এক কাপ কইরা চা দাও ।

দোকানের এক কোণায় বসে থাকা হাঁটুভাঙ্গা ছালাউদ্দীন সবার মুখের দিকে একবার নজর বুলাইয়া লইয়া কইল - মিষ্টি খাওনের পর চা খাইতে পাইংসা লাগে, আগে একটু ঝাল চানাচুর হইলে মনে হয় চা ডারে ঝুমাইয়া খাওন যাইত । উপস্থিত আরো কয়েকজন তারে সমর্থন জানাইল ।

মেম্বর বুঝল, আরো এক'শ টাকা পকেট থিক্যা খুলতে হইব । দোকানদার মনছুর মিয়া এরপর তিন প‌্যাকেট চানাচুর ভেংগে সবাইরে খাওয়ালো এবং সে নিজেও খেলো ।

সবার মুখেই এবার একটা ঝাল ঝাল ভাব চলে এসেছে । এবার ঝুমাইয়া চা খাওনের পালা ।

মনছুর আলী স্পেশাল করে চা বানাচ্ছে । চা বানানো শেষ হলে সবার হাতে একটা একটা করে কাপ তুলে দিল । এখন চায়ের কাপে সবাই চুমুক দেবে । কেউ কেউ হয়ত দু-একটা চুমুক দিয়েও দিয়েছে । এর মধ্যে কেউই লক্ষ্য করেনি এখানে শাজাহান চৌকিদার এসে কখন দাঁড়িয়েছে । সে কিছুটা হাঁপাতে হাঁপাতে বলল - মেম্বর সাব, দুজন পুলিশ আইছে, আপনেরে আমার সাথে যাইতে কইল ।

চা খাওয়ার মাঝেই সবাই এক নজর দূরে চেয়ে দেখল, দুজন পুলিশ দাঁড়িয়ে আছে । এর কিছুক্ষণের মধ্যেই শাজাহান চৌকিদারের সাথে ফজলু মেম্বরও পৌছে গেল ওখানে । একজন পুলিশ হাতকড়া পরিয়ে দিল ফজলু মেম্বরের দুহাতে । হঠাৎ চায়ের দোকানে যেন নিশি রাতের নীরবতা নেমে এলো । কেউ কোন কথা বলছে না । কিন্তু এ অবস্থা আর কতক্ষণ ? একজন নীরবতা ভেংগে কিছুটা গর্জে উঠে বলল - বুঝছি, হেইডা ঐ হারামির বাচ্চা বাবুইল্লার কাজ ।

আরেকজন বলল - আহারে, থানায় নিয়া গিয়া পয়লা কী মাইরডাই যে দেব মেম্বর সাবরে ! দোকানের এক কোণে বসে থাকা হাঁটুভাঙ্গা ছালাউদ্দীন হঠাৎ দাঁড়াইতে গিয়া একজনের গায়ের উপর পড়তে পড়তে বলল - মাইনষেরে মাইরা যহন তার লাশের গাড়িতে ঝাটা, ঝাড়ু মারার ব্যবস্থা করছিলা, তহন মনে ছিল না যে আমাগোও একদিন মরতে হইব ? এ কথার কেউ কোন উত্তর দিল না ।

দোকানদার মনছুর আলী তার বাকীর খাতা বের করে লিখতে শুরু করল, পনের কাপ চায়ের দাম ষাট টাকা, তিন প‌্যাকেট চানাচুরের দাম এক'শ পাঁচ টাকা হয়; কিন্তু সে লিখল এক'শ টাকা । কারণ সে নিজেও কিছু খাইছে । পরক্ষণে মনে হলো, ধুর এসব লিইখা লাভ কি, ঐ মেম্বর সাব কি এত সহজে ছাড়ন পাইল ? এই চা চানাচুরে ট্যাকা তার গাঁইট থিক্যাই যাইব ।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৯
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

অভ্যাস বিষয়ে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১২

অভ্যাস আসলে কীভাবে তৈরি হয়?

আমরা অনেক সময় ভাবি, কোনো একটা অভ্যাস তৈরি করতে হলে অনেক বেশি Willpower দরকার।

আসলে ব্যাপারটা একটু অন্যরকম।

আপনি যদি প্রতিদিন এক ঘণ্টা বই পড়ার সিদ্ধান্ত নেন, কিন্তু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

×