
১.
বন্ধু
ভাদ্র শেষে ইলিশ পাঠালাম টন-এ টন
তবু কি তোমার মন উচাটন ?
পেঁয়াজ পেয়েছি
আহা, গরুর ঠ্যাং-এ কী সুন্দর নিহারি বান...
২.
আড়াই হাজার টাকার বস্তা এক'শ টাকায় বিক্রি করলে বাকী থাকে শুধু বুক চাপড়ানি; কারণ কিছু আমদানী কারকের মাথায় আবার চুলও নাই ।
তবে ইচ্ছে করলে তারা পাছাও থাবড়াতে পারে । যদিও তাতে কোন লাভ নেই !
৩.
আমার পিঠের চামড়াটা মোটেই গন্ডারের না; তবু তুমি মারলে কেন জানি আমি মজা'ই পাই ।
হয়ত তোমাকে খুব বেশি ভালোবাসি বলেই
আর ভালোবাসার আঘাতকে সবার কাছে থেকে লুকিয়ে রাখতে হয় । তা না হলে তুমি যদি আবার আমাকে উপর থেকে ঠেলে ফেলে দাও !
তখন আমার কি হবে, শুনি ?
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



