somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বসন্ত একটা ঋতু কিন্তু বিশ্ব ভালবাসা দিবসে এসে ইহা একটি গুটি বসন্ত রোগও

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শহরে পাওয়া যাবে না বলে গ্রাম, পাড়া, মহল্লা ঘুরলাম । কোথাও শিমুল, পলাশ পেলাম না । মাঠে সর্ষে ফুলেও দানা এসে গেছে । চারিদিকে শুধু শুকনো পাতা ঝরার দিন ।

তবে, অবশেষে আমের মুকুলে এসে পেলাম বসন্ত । আহা, কী সুন্দর আমের মুকুল ! কিন্তু এগুলোও তো আরো আগে গাছে আসার কথা ছিল ! তার মানে আমের মুকুলও কি আর আগের মতো সময়ের জায়গায় নেই ?

এখন আমের মুকুল গুলোকেও আর বসন্তের মতো রঙিন মনে হচ্ছে না । মনে হচ্ছে এগুলো গুটি বসন্ত রোগের মতো । কারণ এর পরতে পরতে ঢুকে গেছে বিশ্ব ভালবাসা দিবসের নামে গুটি পোকা রোগ ।

দড়ি ছেঁড়া গরুর মতো অনেকেই হয়ত আজ বাইরে বেরিয়ে বেপরোয়া হয়ে উঠবে, চিঁপায় চাঁপায় ঢুকে শরীরের বাঁধনও খুলে দেবে, ডাহা ডাহা ভালবাসার সুধা পান করবে । সমস্যা নেই, তবে সাবধান সাথে হেলমেটও যেন থাকে !

গত সন্ধ্যার পর থেকে হাই স্পিডে ড্রাম বাজছে, একটা নয় তিনটা, ডিজে, ঝাকানাকা, তাহেরীর ও মুর্শিদ তোর লাইগারে । আমার খাটনির শরীর, কখন ঘুমিয়ে পড়েছি, মনে নেই । সকালে ড্রামের শব্দে ঘুম ভাংগল । বসন্তের প্রথম দিনে শুরু হলো ভালবাসার - প্রেমের আগুনে জ্বলে গেলাম স্বজনী গো, সেই আগুন চোখে দেখলাম না । অবশ্যই ডিজে মোডে ।

আমার বাসার চারদিকে দোয়েল, কোকিল, বাবুই আর শালিকের বাস । কিন্তু আজ সকাল থেকে ওদেরকেও খুব একটা চোখে পড়ছে না । কোন চিঁপা, চাঁপায় ঢুকে ওরাও আজ বসন্তের প্রথম দিনে বিশ্ব ভালবাসা দিবস পালন করছে কি না, কে জানে !

সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৭
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন-উচাটন

লিখেছেন বাকপ্রবাস, ১৩ ই মে, ২০২৬ সকাল ৯:৫০


তিড়িং বিড়িং ফাল পাড়ি,
যাচ্ছে রে মন কার বাড়ি?
পুড়ছে তেলে কার হাঁড়ি,
আমি কি তার ধার ধারি!

পানে চুনে পুড়ল মুখ,
ধুকছে পরান টাপুর-টুপ;
তাই বলে কি থাকব চুপ?
উথাল সাগর দিলাম ডুব।

আর পারি না... ...বাকিটুকু পড়ুন

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

×