আমি এখন আর নিজের কথা বলিনা
বলি...
তার কথা...
তার কথা...
তার কথা...
পূর্নিমার উজ্জ্বল চাঁদটা কোন এক মেরুতে ঘুড়ে গেলে
জেলেরা দাঁড় চেপে নৌকো বেয়ে যায়
যৌবনবতীরা রাতের নিরবতা ভেঙ্গে সুখবিছানা খামছে ধরে কাতরায়...
কামারশালার মুঠো মুঠো লবনপানি গায়ে আনে এক নিমগ্নতা
প্রগাঢ় অলৌকিক আরাধনায় একাগ্রতা ছুঁয়ে যায় ইশ্বরের গায়ে
এই রাতেই ইয়র্কশায়ারের কবুতর বিক্রেতার কাছ থেকে
বুমেরাং-পালিয়ে আসে ডিনের কাছে
মায়াবতী যখন উপহার হয়ে যায় তখন উপহারেরও কিছু স্বপ্ন থাকে
একমুঠো স্বপ্নের পালক ছড়িয়ে আমিও রোজ চাঁদ দেখি
তবু চাঁদের সাথে এখন আর নিজের কথা বলিনা
বলি...
তার কথা...
তার কথা...
তার কথা...
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




