somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোটগল্পঃ বাবার একটা ভুল এবং আমি।

১৮ ই এপ্রিল, ২০১২ রাত ২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিস্তব্ধ গভীর রাত। ভ্যাবসা গরম আর অবিরাম মশার প্যাঁনপ্যাঁনানি। পাশের রুম থেকে ভেসে আসছে মোটা ছেলেটার কর্কশ নাক ডাকার শব্দ। সেই শব্দের সাথে আমার ঘরের দেয়ালঘড়িটার টিকটিক শব্দ মিলে এক অনন্য তরঙ্গ সৃষ্টি করেছে। অনেক্ষণ চোখ বন্ধ করে রেখেও ঘুমের সন্ধান পাইনি। বন্ধুর দেয়া সেই উল্টো গোনা নিয়ম, গল্পের বই পড়ার নিয়ম সবই হার মানছে আজ। কোন ভাবেই ঘুম আসছে না দু’চোখে। স্মৃতির দুয়ারে শুধুই ভেসে উঠছে সেদিনের সেই স্মৃতিটুকু। দুরালাপনে তুমি যখন জরুরী ভাবে দেখা করতে চাইলে, আমার কি যে আনন্দ হচ্ছিল! অথচ দেখ, সেই দিনটিই এখন আমার জীবনের সবচেয়ে ঘৃণিত আর দুঃখের দিন। তুমি আমি দুজনই কত স্বপ্নই না দেখতাম। আমাদের ছোট্ট একটা বাড়ি, বাড়ির সামনে একটা বাগান, বাগানের পাশেই ছোট্ট একটি পুকুর...........আরো কত কি!
আমি ভেবেছিলাম এসব নিয়ে তোমার মনের উড়ো চিন্তাগুলো আর বিস্তৃত করে বলবার জন্যই হয়তো আমায় ডেকেছো। আমার সব আশা-স্বপ্ন কাঁচের ঘরের মতো ভেঙ্গে গেল, যখন তুমি বললে, “আমায় তুমি ক্ষমা কর,পিন্টু”। আমি তাৎক্ষণিকভাবে বুঝতে না পেরে আবার তোমায় প্রশ্ন করলাম, “তুমি কি অসুস্থ, কি হয়েছে তোমার?” তুমি বেদনা ভারাক্রান্ত কণ্ঠে বললে, “আমি খুবই দুঃখিত। আসলে আমি জানতাম না যে, তোমার বাবা একজন রাজাকার। আর তুমিতো জানোই আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। তাই একজন রাজাকার পরিবারের সাথে একটা মুক্তিযোদ্ধা পরিবারের কোন সম্পর্ক হতে পারে না- এটা আমার বাবার কথা।” বলেই তুমি ছলে গেলে। আমি নির্বাক হয়ে তাকিয়ে ছিলাম তোমার চলে যাওয়ার দিকে। আর ভাবছিলাম, “আসলেই তাই, তবে যেটা তোমার জানা ছিল না, সেটা যে আমারও অজানা। যদি আগে জানতাম আমার বাবা একজন রাজাকার, তবে তার পরিচয়ে সমাজে কখনোই পরিচিত হতাম না। কারণ এর চেয়ে ঘৃণার আর কি হতে পারে?
আমার বেদনাসিক্ত হৃদয় হতে এখন শুধু একটি কথাই উচ্চারিত হচ্ছে, “ ছি বাবা! ছি! তুমি কি শুনছো, তুমি কি দেখছো তোমার ভুলের প্রায়শ্চিত্ত?”
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১২ রাত ২:৫৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

×