কিছুদিন ধরেই নাস্তিকতা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে পত্র-পত্রিকা, ব্লগ ইত্যাদি মাধ্যমে বেশ মুখরোচক আলোচনা চলছে। আমাদের দেশেও এর প্রভাব পরেছে। যদিও এর উৎপত্তি মহানবী (সাঃ) কে কটাক্ষ করে নির্মিত চলচ্চিত্রের আলোচনার সূত্র ধরেই। তারপরও কথা থেকেই যায়। এর আলোচনার ব্যাপ্তিকাল অনেক বেশি। আমি ব্যক্তিগত ভাবে কোন ধর্মেই ততটা দীক্ষিত নই। তাই এ বিষয়ে প্রশ্ন তুলে লজ্জা না দেয়ার অগ্রিম অনুরোধ জানিয়ে রাখলাম। আমার অল্প বয়সের স্বল্প বুদ্ধিতে যতটুকু বুঝি তাতে আমার ধারণা যারা নাস্তিক অর্থাৎ ঈশ্বরে বিশ্বাস করেন না, তারা হয় ধর্ম নিয়ে অনেক বেশি চিন্তিত, নয়তো একেবারেই উদাস। ধর্ম বিশ্বাস করা না করা একান্তই আপনার ব্যাপার, তবে নাস্তিকদের জন্য একটা পরামর্শ। আপনি চাইলে মনে অবিশ্বাস থাকলেও একবার মসজিদে যান। গিয়ে দেখুন, মনে কতটা প্রশান্তি আসে। চিনি না খেলে যেমন এর স্বাদ বুঝবেন না, ঠিক এটাও তেমনি। আমি একটা বিষয়ে সিওর যে যারা কুরআন বা রসুল(সাঃ) এর অপব্যাখ্যা তারা এ বিষয়ে পড়াশুনা করেই দেন। তবে এর দৃষ্টিভঙ্গিটা হয় ভিন্ন। একটা উদাহরণ দিয়ে বলি, ধরেন আপনি ক্রিকেট খেলা দেখছেন। বাংলাদেশ এবং ইন্ডিয়া খেলছে। ইন্ডিয়া জিতলে আপনি অনেক কষ্ট পাবেন। ইন্ডিয়া টীমের খেলোয়াড়রা হবে ভিলেন, কিন্তু তাদের(ইন্ডিয়ান) কাছে তারাই হিরো। এটা হল দৃষ্টিভঙ্গি। তাই আপনার কাছে কিছু বিষয় অনাহুত মনে হলেও এর ব্যাখ্যা স্পষ্ট। তবে হ্যাঁ, আপনি বলতে পারেন, যা সত্য তা সব দিক থেকেই সত্য। তবে এটা সত্য আপনার মনের কিছু যুক্তিসঙ্গত প্রশ্নের ভাল সমাধান পান নি বলেই হয়তো আজ আপনি নাস্তিক। এ জন্য আপনাকে যে ব্যক্তি ধর্ম সম্পর্কে জানে তার কাছে যেতে হবে। কোন ড্রাইভার ট্রাকে দুর্ঘটনা ঘটালে এর জন্য আপনি নিশ্চিত ট্রাককে দায়ী করতে পারেন না। তাই আবারো অনুরোধ, ধর্মীয় ব্যাপারে আপনার চূড়ান্ত মত দেবার আগে অন্তত পক্ষে ড. জাকির নায়েক এর কিছু লেকচার মনোযোগ দিয়ে শুনে সিদ্ধান্ত নিবেন।
নাস্তিকতা প্রসঙ্গ(ইসলাম) ও আমার কিছু কথা-১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৪টি মন্তব্য ৬টি উত্তর
আলোচিত ব্লগ
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।