ডায়েরীর ছেঁড়াপাতা
০৩ রা জুলাই, ২০০৯ রাত ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
উত্তাল তরঙ্গে দাঁড়িয়ে অনুভব কর
নিশ্বাস প্রখর কর
পায়ের নিচে বালুকারাশি
ঢেউয়ের তোড়ে ভেবে নাও ওটা সাগর।
সূর্য আধো অস্তগামী ব'লে ভেবো না-
চারিদিক অন্ধকার।
পায়ে আছড়ে পড়া তরঙ্গ দূর্বল ব'লে ভেবো না-
নদীর ঊষ্ম চুম্বন।
বাতাসের মৃদু স্পর্শে ভেবো না-
অপ্রিয় বা প্রিয়জনের প্রিয় অস্তিত্ব।
বহুদূর ভেসে আসা সমুদ্র গর্জনে ভেবো না-
বিটোভেনের অমোঘ মূর্ছণা,
তুমি তো ইডিপাস নও।
উত্তাল তরঙ্গে দাঁড়িয়ে জীবনের ভাবনাগুলো ছিন্ন লাশের মত
ভেবে দেখো
অনেকটা সময় পর চোখ বুঁজে গেলে তবু
তবু ভেবো
জীবনটা এইরকম অসীম-
ঠিক এইরকম নিরন্তর।
তরঙ্গ স্পর্শ
(৪অক্টো, ২০০২
গোধূলীবেলা)
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০০৯ রাত ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সামিয়া, ০৬ ই মে, ২০২৬ দুপুর ১২:৫৭

চোরাবালির মতো টেনে ধরা নিঃশব্দ বিকেলে,
অদৃশ্য কিছু হাত ছুঁয়ে যায় ভাঙা স্মৃতির ধূলি,
বেঁচে আছি এইটুক স্বীকারোক্তি,
তোমারে দেখিনা বহুদিন, তবু রয়ে যাও ভীষণ ভুলই।
সমুদ্র ডাকে দূর থেকে নোনা হাওয়ার ভাষায়,
অপেক্ষারা...
...বাকিটুকু পড়ুন
"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."
জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের...
...বাকিটুকু পড়ুন
আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু...
...বাকিটুকু পড়ুনএই যেমন আমি এখন লিখতে বসছি। সর্বশেষ লিখেছি ২০২১ সালে জুলাই এর দিকে। লিখতে গিয়ে আকাশে বাতাসে তাকাচ্ছি, শব্দ, বিষয় খুজছি। কিন্তু পাচ্ছি না। পাচ্ছি যে না , সেইটাই লিখছি।... ...বাকিটুকু পড়ুন

নট আউট নোমান ইউটিউব চ্যানেলের ক্রীড়া সাংবাদিক নোমান ভাই একজন খাঁটি দেশপ্রেমিক। বাংলাদেশে এখন আমরা এমন এক পরিস্থিতির মধ্যে বাস করছি যেখানে প্রকৃত দেশপ্রেমিক আর ভুয়া দেশপ্রেমিকের পার্থক্য করা...
...বাকিটুকু পড়ুন