somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডায়েরীর ছেঁড়াপাতা- ২

০৩ রা জুলাই, ২০০৯ ভোর ৪:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিজয়ের উল্লাস অবয়বে নেই
কেননা এই সিস্টেম আজ বিজয়ের নয়
অহরহ নোটিশ বিহীন জ্যামের মতোই
অপরিচ্ছন্ন একঘেঁয়ে জীবনে বিজয় থাকে না।

পাটগাছের ক্ষেতে শকুনেরা করে না ভীড়
অথবা প্রচণ্ড খরায় ফাটা শুকনো-
পুষ্করিণীর দিকে চায়না চাতক
অথচ-
ভীরু সন্যাসীর মত অন্ধ পোশাকে
বিজয়ের নৃত্য করো চারিদিক,
মাতাও মঞ্চ বেশ্যার কোমর ছুঁয়ে,
অফিসের ড্রয়ারে দু'নম্বরী পাঁচ লাখ-
প'ড়ে থাকে অনায়াসে- বিজয়ের উল্লাস!

বিজয় কাকে বলে না জেনেই এতকিছু!

ধানক্ষেতে কঙ্কালসার চাষা আজ-
বলদের মতোই মিছে ঘামে ভেজা
গাঁয়ের ব্যাপারী হারামখোর মদ নিয়ে
মত্তহও বিজয় উল্লাসে
রিটায়ার্ড পিতার হাতে ছেঁড়া বাজারের ব্যাগ
দেখেই সটকে পড়ে মাতাল পুত্র- বেকার

বিজয়ীরা পাখির পিঠে ভ্রমণ করে
এদেশ- বিদেশ- বিজয়ের মাতণ্ড- আহা! একাকার!

অথচ-
তরুণ টিউটরের রোমাঞ্চিত স্বপ্ন- ঐ
পাঠ্যরতা ষোড়শী নবিশিনীর নাকের ডগায় জমা জল
দুঃস্বপ্ন আর কিশোরীর লজ্জ্বায়িত প্রেম গভীর অতল
সংলগ্নহীনতায় দোদুল্যমান মজুরের পেশী- ঐ
বিত্তবানের কোল শিক্ষিত দরিদ্র অথবা দারিদ্রে শিক্ষিত প্রস্‌- আহ!

চুমু- চুমু- নীল! নীল! স্বপ্ন- বিজয়!

শ্রান্তপেশীর বঞ্ছিত ইতিহাস অথবা
যুবতীর নগ্ন বুকের মাঝে বাংলা মদের অভিলাস।
গার্মেন্টসে পুরুষ শ্রমিকের ঝলকানো চোয়াল অথবা
মালিক কুত্তার শুকরবৃত্তি- conflict, বিজয়-
আহ! চুমু! আরো চুমু- নীল নীল ঝারবাতিয়ায়।

হারামজাদা বিজয়ীরা বাইর হ- প্রজন্মখোর-
আইজ তগো শব দিয়া
বঙ্গনদের ইতিহাস গড়ুম!

হা!
কেউ নেই- কেউ থাকে না

তাই বরং-
নিরুত্তেজ- নিরুত্তাপ-
নিস্তব্ধ- পরাজিত
এই ভাল- সিস্টেম এটাই।

বিজয়ের উল্লাস
৩০/১২/১৯৯৯
মধ্যহ্ণ
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০০৯ ভোর ৪:৩০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

×