somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

’৭১-মানবতাবিরোধী অপরাধের বিচার- দে হো সাঈদী

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মাতৃকা ধর্মঘটের আঘাতে জর্জরিত ক্ষত বিক্ষত৷ আগামী মে মাসের মধ্যে মানবতাবিরোধী হিসেবে ফাঁসির দণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাঈদীর রায় কার্যকরের দাবীটি তীব্রতর হবার বাস্তবতা রয়েছে৷ অনেকেরই বিষয়টার উপরে সজাগ ও সচেতন পর্যবেক্ষণ-প্রয়াস রয়েছে৷ এই রায় বাস্তবায়নের পথ রুদ্ধ হবে যদি-
১) উচ্চ আদালত সাঈদীর রায় পরিবর্তন করে।
২) রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করে।
৩) সরকার রায় কার্যকরণ প্রক্রিয়াটি স্থগিত রেখে সংলাপের নাটক সাজিয়ে কোনোমতে ৩/৪ মাস প্রলম্বিত করতে পারে যা আইন পরিপন্থি কিন্তু বাস্তবতাবিবর্জিত নয়। একটু বিশ্লেষণ করা যাক।
বর্তমানে চলমান ধর্মঘটের বন্যা জনজীবনে এবং সরকারযন্ত্রে এমন স্থবিরতা আনতে পারে যে দু’মাস পর ওই বিচার বা রায় বাস্তবায়নের প্রয়োজনীয়তা প্রধান বিবেচ্য বিষয় হবে না
-না জনগণের কাছে (কারণ তারাও স্বস্তি চায়)
-না সরকারের কাছে (কারণ তার মূল লক্ষ্যের সাথে এ রায় বাস্তবায়ন অবশ্যপ্রয়োজনীয় হবে না)
-না আন্তর্জাতিক মহলের কাছে।
সার্বিকভাবে মানুষের কাছে এক দফা দাবী সামনে আসবে ‘শান্তি চাই/ স্বস্তি চাই’। আর ওই পরিস্থিতি আনয়নের জন্য হেফাজতে ইসলাম’র মতো ভূমিকা আমরা সামনে আরও দেখতে পাবো।
আসলে কী হবে তা আমরা সময়মত জানবো যেহেতু অনেক সহিংসতার পরও অনেকেই বেঁচে থাকবো হয়ত। খুশি হবো যখন কোন ঘটনায় কিছু মূল্যবোধের চেতনায় মানুষকে একত্রিত শ্লোগানমুখর দেখবো আবার দুঃখিত হবো যখন দেখবো সেইসব মূল্যবোধের নানারঙ্গিন পোশাকে অগণতান্ত্রিক চেতনার নায়ক নায়িকারা স্বার্থরক্ষায় ব্যস্ত হবে- একটি নির্বাচন হবে আমরা তাকিয়ে দেখবো- সময় এগিয়ে যাবে। সর্বোপরি জনতার জয় সুনিশ্চিত হোক- দিনশেষে প্রত্যাশা এতাই।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

×