আমি ছোট্ট একটা চাকরী করি ।
আমার অফিসের সবচেয়ে বড় শত্রু হল আমার বস । তার সাথে আমার সবসময় গেজাগেজি লেগেই খাকে ।
কিন্তু, উনি কোন কাজ করার আগে আমাকে একবার হলোও ইনফরম করেন । যেটা মোটেও প্রয়োজন নয় । এমনকি যেকোন কাজে তিনি আমাকে অংশগ্রহন করাবেনই । আবার বর্তমানে এখানে আমার প্রয়াজনীয়তা বলে শেষ করতে পারবো না , আমি একদিন এখন ছুটি নিলে অন্যরা ২-৩ দিন পিছিয়ে যাবে ।
যাই হোক , একটু আগের একটা গল্প বলি ।
একটা ভালো চাকরীর সারকুলার দিয়েছে অন্যকোন প্রতিষ্ঠানে । আমার বর্তমান অবস্থান থেকে - সেটা অনেক ভালো আর সেটার বেতনও ভালো। তিনি আমাকে গতকাল এপ্লাই করতে বলেছিলেন । আমি করিনি । আজ উনি বেশ জোর করে আমাকে এপ্লাই করালেন । তারপার তিনি নিজে চেকআপ করলেন । কয়েকটা ভূল নিজেই সংশোধন করলেন । এবং প্যেপা্রস গুলো নিয়ে তিনি নিজে এই টানা রোদে সেগুলো জমা দিতে গেছেন । যেটা আমার কাছে খুব অদ্ভুদ লেগেছে ।
ওনার প্রতিষ্ঠানে এখন আমার মত আরো ৩-৪ জন হলে ভালো হতো, কিন্তু , উনি আমার কেরিয়ার নিয়ে ভেবেছেন ।
এত সুনাম করছি, তারপরেও বালি উনি মোটেও ভালো মানুষ নন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



