somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বায়োস্কোপের মানুষ

১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এইসব দিনরাত্রি, সংশপ্তক, বহুব্রীহি, অয়োময়, বারো রকম মানুষ, ফিরিয়ে দাও অরণ্য, কোথাও কেউ নেই - কতো কালজয়ী নাটক আমরা দেখেছি। তারপর ডিশ কালচার পরবর্তী যুগে বাংলা চ্যানেলের সংখ্যা বাড়তে থাকলো। ফরীদি/আফজাল/সুবর্ণা/নূর পরবর্তী যুগে হাকিম/সেলিম/জাহিদ/বিপাশা/শমীরা বেশ ভালো করলো। কিন্তু তার পরের প্রজন্মের শিল্পীরা মেধার দিক থেকে তাদের সমকক্ষ হতে পারে নাই। পাশাপাশি, নতুনদের সম্পর্কে পুরনোদের যাবতীয় অভিযোগ তো আছেই।
সময় বদলাচ্ছে। নতুনদের মধ্যে থেকে একঝাঁক উদীয়মান শিল্পী আত্মপ্রকাশ করছে। তাদের নিয়েই লেখা।

অপূর্ব: বর্তমান প্রজন্মের সবচেয়ে বড় তারকা। তার সম্পর্কে নতুন করে কিছু বলার নাই। শহুরে চরিত্রে সে অদ্বিতীয়। 'বড় ছেলে' নাটকে তার অসাধারন কাজ দেখার পর এই ব্যাপারে কোন সন্দেহ নাই।

সানজিদা প্রীতি: টিভি নাটকে বেশ ক'বছর হয়ে গেলো। মঞ থেকে টিভি। তাই স্বাভাবিকভাবেই তার কাজ বেশ ভালো।

আফরান নিশো: তার বেশ কয়েকটা নাটক দেখেছি। খুব ন্যাচারাল। চরিত্রের সাথে ভালো মিশতে পারে।

অ্যালেন শুভ্র: ছোট মরিচে ঝাল বেশি।

চঞ্চল চৌধুরী: অসাধারন শিল্পী। কিন্তু সীমাবদ্ধতা অাছে। শহুরে/আরবান চরিত্রে তাকে মানায় না।

লুৎফর রহমান জর্জ: বাকের আর বদির বিশ্বস্ত সহচর হিসাবে সেইই কবে ক্যারিয়ারের শুরু! দীর্ঘ, মারমুখী শারীরিক গঠন, অসামান্য রূক্ষতা, জিন্স/কেডসের সাথে কোমরে গোঁজা ড্যাগার আর দিনরাত মোটরসাইকেল হাঁকানো - সব মিলিয়ে মজনু আসলেই ভীতিকর ছিলো। ৪২০ নাটকে আমি মুগ্ধ হয়ে শুধু তাকেই দেখেছিলাম।

আরেফিন শুভ: আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি। অনেক কাঠখড় পুড়িয়ে সে আজকের অবস্থানে এসেছে। নতুন চলচ্চিত্র 'ঢাকা অ্যাটাকে' তার কাজ বেশ ভালো।

স্বজল: তার কাজ আমার ভালো লাগে না। কিন্তু লেজেন্ডারি টিভি ব্যক্তিত্ব শাইখ সিরাজের মতে, তার পর্দা উপস্থিতি বেশ উচ্ছল। তাঁর কথা তো আর ফেলে দেওয়া যায় না।

ফজলুর রহমান বাবু: উনি লেজেন্ড পর্যায়ে চলে গেছেন। হুমায়ূন ফরিদীর পরে এরকম একজন চরিত্রাভিনেতা অনেক বড় পাওয়া।

পার্থ বড়ুয়া: গায়ক থেকে অভিনেতাদের মধ্যে সবচেয়ে সফল।

তিশা: তার অভিনয় আমার ভালো লাগে না। কিন্তু সে যে দারুণ মেধাবী, এটা স্বীকার করতেই হবে।

বিদ্যা সিনহা মীম: অভিনয় কেমন, তা নিয়ে সংশয় আছে। তবে কোলকাতার কোন এক চলচ্চিত্রে সোহমের বিপরীতে তার নাচ দেখে আমার চিবুক প্রায় মাটি ছুঁয়েছিলো। বলিউডকে টেক্কা দেওয়ার মতো শিল্পী সে।

জয়া আহসান: আমি আর কি বলবো? দেশে বিদেশে তার পুরস্কার আর খ্যাতিই বলে দেয় বর্তমানে মেয়েদের মধ্যে সে সেরা।

রুনা খান: অামার খুব পছন্দের শিল্পী। মঞ্চ আর টিভি - দুই জায়গাতেই দারুণ শক্তিমান।

সবশেষে বলতে চাই নতুন ছবি ঢাকা অ্যাটাকের ভিলেনের কথা। দূর্দান্ত অভিনয় করেছে সে। নিঃসনেন্দহে ভবিষ্যৎ তারকা। নামটা জানি না।

মিশু সাব্বির, মোশাররফ করিম - এরা জনপ্রিয় হলেও একই ধরনের চরিত্রেই দেখা যায়।

নির্মাতাদের মধ্যে থেকেও দারুণ সব ট্যালেন্ট উঠে আসছে। অামি বিশ্বাস করি, আমাদের টিভি আর চলচ্চিত্রের ভবিষ্যৎ বেশ ভালো।

ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতীক্ষায় আছি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১০:৫০

প্রতীক্ষায় আছি
সাইফুল ইসলাম সাঈফ

সে মোবাইল নম্বর নিয়েছে
কল দিবে বলেছে
প্রতীক্ষায় আছি কখন কল আসবে
অস্থিরতা কাজ করছে প্রতিমুহূর্তে
সে পাশে আসলে দেখব রোজ ভোর
তার প্রশ্নে আমি বিমোহিত!
কারণ ইচ্ছেগুলো আমার প্রত্যাশিত
তাকে দেখে, শুনে শীতল... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের আন্দোলনরত HSC শিক্ষার্থীদের ধিক জানাই

লিখেছেন অপলক , ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১১:২০



দেশের কমপক্ষে ৬ টি জেলায় উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা পরীক্ষা বাতিল ও স্থগিতের জন্যে আন্দোলনে নেমেছে। এরা হল লীগ সরকরারের শিক্ষা ব্যবস্থায় বেড়ে ওঠা তরুন তরুনী, যারা পড়ালেখা না... ...বাকিটুকু পড়ুন

পোলাপানগুলো এত আন্দোলন বুঝে!

লিখেছেন শূন্য সারমর্ম, ১৫ ই জুলাই, ২০২৬ রাত ১২:৫৫




পড়াশোনার টেবিল আজকাল অন্যকাজে ব্যবহার হয়, হয়তো ঐখানে বিপ্লবের লাল রং আছে শুধু। লেনিনের রক্ত, গুয়েভারার চুরুট নিয়েও আগ্রহ নেই তাদের, আছে শুধু মহাসড়ক অবরোধ, মিলনকে থাপরাড়োর অদম্য প্রয়াস,... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

×