somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ আমি একটা পুস্ট প্রসব করবই করব...

১৭ ই জুন, ২০১২ রাত ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুঃখের কথা আর কি কমু ভাই-বইনেরা। সামুতে আছি আইজ কম দিন তো আর হইল না। প্রতিদিন ই ভাবি আইজ একটা পুস্ট প্রসব করুম ই করুম। মাথাতেও আইডিয়া গিজ গিজ করে পুরা।:P লিখা শুরু করলে নোবেলটা কেডায় যে ঠেকায় বুঝতেছি না।B-)B-) কিন২ সমস্যা হইল যে কম্পুর সামনে বসলেই সব খালি আন্ধার লাগে। মাথাটা হুদাই চক্কর মারে। গিজগিজানি আইডিয়া সব যে কই দৌড় দিয়া ভাগে আল্লাহ মাবুদ ই জানে। তাই ঠিক করছিলাম যে আইডিয়াগুলা কাগজে লিখা রাখুম। রাখছিলাম ও। হায়রে আমার কপাল। সেই কাগজ ও হারায়া ফেলছি। X((X((

যাউজ্ঞা। যত যাই হোক না কেন পুস্ট আমার আইজকা একটা প্রসব করাই লাগবো। নাইলে মান-সম্মান আর থাকতেছে না। সামুতে পড়া শুরু করছি আইজ ২ বছর হইল। এতদিন খালি কমেন্টাইতে কমেন্টাইতেই দিন গেল গা। বাচ্চা পুলাইপাইনে দেখি আইসা পুস্ট দিয়া ভরায়া ফেলে অথচ আমি একটা পুস্ট ও দিতে পারি না। :((:((এইডা একটা কথা হইল? তাই যত যাই হোক না কেন পুস্ট আমার আইজ একটা দেওয়াই লাগবো। নাইলে ২ দিন পর দেখা যাইব পর্যাপ্ত পুস্ট না দেওয়ার অপরাধে আমারে সামু থেইকা লাত্থি মাইরা বাইর কইরা দিছে। :| তখন এই মুখটা বাপ মায়েরে দেখামু কেমনে? /:)

পুস্ট তো দিম ভালা কথা। কিন২ সমস্যা হইল পুস্ট দিমু কি নিয়া? যেই কাগজে লিখছিলাম সেইটা তো হারায়া ফেলছি। /:) তাইলে উপায়? এখন বইসা বইসা পুস্ট কি নিয়া দিমু সেইটা ভাবতে থাকি।

আইচ্ছা অনেক কিছু নিয়াই তো মনে হয় দেওয়া যায়। পুলাপাইনে তো দেখি একাউন্ট খুইলা একটা পুস্ট দেয়, জেনারেল হইলে আরেকটা পুস্ট দেয় আবার সেফ হইলে সবাইরে দেখি মিষ্টিও খিলায়। কিন২ আমি সেফ হইছি আইজ কম দিন তো আর হয় নাই। কম কইরা হইলেও দেড় বছর তো মনে হয় হইছেই। :|:| তাইলে আমি কি করুম?

তাইলে সবার মত চলমান রোহিঙ্গা ইস্যু নিয়া একটা পুস্ট দিয়া দিমু। কিন২ সবাই যেই হারে এইটা নিয়া পুস্টানি শুরু করছে। আরেকটা পুস্ট যদি আমি দেই এইটা নিয়া তাইলে মাইর একটাও মাটিতে পড়ব না। সবগুলা মিল্লা ধইরা আমারে ঘাড়াবো।

তাইলে? আর কি আছে পুস্টানির মত? :(( দাড়ান ভাইবা লই।
.
.
.
পাইলাম মনে হয় একটা। অনেকেরেই তো দেখি মুভি রিভিউ দেয় বা রান্না-বান্না নিয়া পুস্ট দেয়। আমিও একটা দিয়া দিমু নাকি? কিন২ আমি তো আর এমন জ্ঞানী গুণী কেউ না।X(X( আমার এই ধরণের মুভি রিভিউ পড়ব কেডা? আর খাইতে ঠিক ই পারলেও রান্নাঘর থেকে সর্বদাই ১০০ হাত দূরে থাকার চেষ্টা করি যেমনেই হোক। তাইলে রান্না নিয়া পুস্ট দিমু কেমনে? এইটাও তাইলে বাদ।:((:((

আরেকটা টপিক অবশ্য আছে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়া একটা জ্ঞানগর্ভ পুস্ট প্রসব কইরা ফেলাইলে কেমন হয়? :P এইটা তো মনে হয় চরম হিট আইটেম। কিন২ আমি তো আবার সুবিধাবাদী পাবলিক। কোনদিক ফলো করুম বুঝতেছি না তো। সরকারী দলের পক্ষ নিমু নাকি বিরোধী দলের?;););) তাইলে এইটাও বাদ। :((:((:((

আরো এক২ ভাবনা-চিন্তা করা লাগবো মনে হয়।

ওই... ওইটা আবার কি??? ফেবুর নোটির মত লাগে... দাড়ান দেইখা আসি... ;););)

ভাল কথা। ফেবু দেখতে গিয়া মাথায় আইল। ফেবুর একটা স্ট্যাটাস ব্লগে মাইরা দিমু নাকি? কিন২ তাইলে তো আবার পুলাপাইনের বাশ খাওয়া লাগবো। বিশেষ কইরা নাইটফল তো পুরা স্কোয়াড নিয়া রেডি হয়া আছে। এইরকম কিছু দেখলেই আয়া পড়ব দলবল নিয়া।

ধুরু। মাথা গরম হয়া গেল ভাবতে ভাবতে । পানি দিয়া আসি মাথায় দাড়ান।
.
.
.
আইচ্ছা। পানি দিয়া আইলাম মাথায়। কি জানি ভাবতেছিলাম? উউউ আইচ্ছা। কি নিয়া পুস্টামু। কিন২ কিছুই তো পাই না। তাইলে আমি পুস্টামু কি নিয়া???

ধুরু। ভাবতে ভাবতে মাথার চুল পাইকা গেল গিয়া কিন২ কিছুই খুইজা পাই না। X(X(X( লাগবো না আমার পুস্টানি।কেউ যদি পুস্ট দেওয়ার আইডিয়া পান তাইলে আমারে কেজি দরে বেইচা দিয়েন। সেইখান থেকে আইডিয়া নিয়াই পুস্টামু। তার আগে পর্যন্ত আমি কমেন্টাইতেই থাকি...... :((:((/:)/:)
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১২ রাত ১২:১৩
২৬টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

লিখেছেন রাবব১৯৭১, ১৭ ই মার্চ, ২০২৬ ভোর ৪:২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
==========================
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি ও বাঙালির মুক্তির অগ্রদূত। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ লুৎফর রহমান ও... ...বাকিটুকু পড়ুন

এপস্টেইনের এলিট: ইসরায়েলের মিডিয়া নিয়ন্ত্রন এবং প্রপাগাণ্ডা

লিখেছেন শ্রাবণধারা, ১৭ ই মার্চ, ২০২৬ ভোর ৬:৩৮


ইতিহাসবিদ ইলান পাপে বলেছেন, "ইসরায়েল অবৈধ বসতি স্থাপনকারী, ঔপনিবেশিক শক্তির একটি প্রজেক্ট। এটি ঐতিহাসিক প্রক্রিয়ায় গড়ে ওঠা স্বাভাবিক রাষ্ট্র নয়, বরং রাজনৈতিক ও সামরিক শক্তির দ্বারা প্রতিষ্ঠিত একটি ব্যবস্থা"। এ... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পিতা তোমার জন্মদিনে জানাই শুভেচ্ছা

লিখেছেন ইসিয়াক, ১৭ ই মার্চ, ২০২৬ সকাল ৮:৩৬


কার ডাকেতে টগবগিয়ে ফুটলো বাংলাদেশ
কার ডাকেতে বিজয় ছিনিয়ে  মুক্ত হলো স্বদেশ?

কার ডাকেতে সমবেত হয়েছিলো দীপ্ত তরুণেরা,
কার ডাকেতে দ্বিধা ভূলে একত্রিত  তারা?

কার ডাকেতে অসাম্প্রদায়িক হলো আমার প্রিয় দেশ
কার ডাকেতে স্বপ্ন... ...বাকিটুকু পড়ুন

তিনি বাংলাদেশী জাতির জনক

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই মার্চ, ২০২৬ সকাল ১১:৪১



বঙ্গবন্ধৃ শেখ মজিবুর রহমানকে জাতির পিতা মানে বাংলাদেশী নাগরিকগণের একাংশ। ১৯৭১ সালের পূর্বে বাংলাদেশী নামে কোন জাতি ছিল না। তাঁর ডাকে সাড়া দিয়ে পূর্ব পাকিস্তানের নাগরিকগণের একাংশ পশ্চিম... ...বাকিটুকু পড়ুন

×