somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাদ্রিদিস্তা

১৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জানেন একবার আমার বেস্ট ফ্রেন্ডের সাথে ফাইজলামি করার জন্য ওকে কল দিয়ে 'ব্যাংক থেকে বলছি' এমন টাইপের কথা বলেছিলাম। পরেরদিন স্কুলে এসে আমার পাশে বসে সবার আগেই
বলেছিলো, "ফাইজলামি কমপক্ষে আমার সাথে করতে পারবিনা, কারণ আমি তোকে শুধু চিনিই না, জানিও!"

আজকে হঠাত্ সেই কথা এখানে বলার একটা কারণ অবশ্যই আছে। আমি ফুটবলটা দেখি গত ৫-৬ বছর ধরে। ফেভারিট টিমের নাম রিয়াল মাদ্রিদ। গত কয়েক বছরে ফুটবল ও মাদ্রিদ সম্পর্কে চেনা ও জানার মান সমানুপাতিক। হয়ত তার চেয়েও বেশি জেনেছি। ফুটবল
দেখা ম্যানচেস্টার ইউনাইটেডের মাধ্যমে শুরু হলেও ফুটবল চিনতে পারি মাদ্রিদের মাধ্যমে। মাদ্রিদের সেই ইতিহাস-ঐতিহ্য, রাজকীয়তা, অর্থ, খেলোওয়ার, প্রেসার সবকিছুই আমার মনকে টানে। আর উচ্চাকাঙ্খা ও সাফল্য পিপাসা তার গতিটাও ত্বরাণ্বিত করে। আমি নিজেকে অনেকটাই ভাগ্যবান মনে করি কারণ আমি ক্রিস্টিয়ানো রোনাল্দোর খেলা দেখতে পেরেছি, পেরেছি ক্যাসিয়াসের দুর্দান্ত সেভ, আলোন্সোর জাস্ট পারফেক্ট লং পাস, মার্সেলোর দারুন সব পাস আর হ্যাঁ, মেসুত ওজিল নামক এক জাদুকরের উত্থান।

সাথে আরো দেখেছি কাকার
মতো সুপারস্টারের পতন, ক্যালিয়নের মতো ইয়ংস্টারের না চান্স পেয়ে অন্য
টিমে চলে যাওয়া, ওজিলের নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যেয়ে মাদ্রিদ ছাড়া, দেখেছি হিগুয়াইনের অশ্রুভেজা বিদায়।

অনেকেই প্রশ্ন করে,"মাদ্রিদ তোমাকে কি দিয়েছে?"
উত্তরটা কি হওয়া উচিত্? একটা লা-লিগা, একটা চ্যাম্পিয়নস লীগ আর দুটি কোপা দেল রে। কিন্তু তার জন্য কি রাতের পর রাত
জাগাটা কি আসলে জরুরী? আল্লাহ-ই ভালো জানেন। কিন্তু আমিতো এই টিমের
মায়া ছাড়তে পারিনা। কার্লোর
সাথে ইস্কো-বেলদের আগমনের
আনন্দটাতো ধুলোয় মিশে গিয়েছিলো হিগুয়াইন আর ওজিলের চলে যাওয়াতেই। মরিনহোর কাউন্টার অ্যাটাককেই 'ফুটবল' মানা মানুষ হয়ে বর্তমান মাদ্রিদের পাসিং খেলাও মানিয়ে নিয়েছি। তাও মানুষের চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে টিটকারি কমে না।

দরকার নেই আমার কোনো চ্যাম্পিওন্স লিগ বা লা-লিগা। আজ যদি এই টিম রেলিগেটেডও হয়ে যায় তাও ভালোবাসাটা কিন্তু আগের মতোই থাকবে। কারণ
ভালোবাসাকে না ভালোবেসে আপনি থাকতে পারবেন না, কখনোই না। রিয়াল মাদ্রিদ
নামটা হৃদয়ের সাথে মিশে গিয়েছে, কখনোই আলাদা হবার নয়। এই টিমের জন্য কি কম
কেঁদেছি? দরকার হলে আরো কাঁদবো তাতে কোনো সমস্যা নেই কারণ এই টিমের যেকোনো সাফল্য সেই
কান্নার দুখ: লাঘবের জন্য যথেষ্ঠ।

আমি জানি এই টিমই পারবে আমার চাহিদা পূরণ করতে। আমি জানি এটাই সেই টিম যা আমাকে ফুটবল দেখতে সবচেয়ে বেশি টেনেছে। আমি জানি,
কারণ এই টিমকে আমি শুধু চিনিই না, 'জানিও'।

আসলে রিয়াল মাদ্রিদ শুধু একটা টিম নয়, আমার ছোট্ট জীবনের একটা বিশাল অংশ, যাকে ছাড়া বাঁচা অসম্ভব। এই টিম ছাড়া আমি অপূর্ণ। আমার ফ্যামিলি বাদে এতটা ভালোবেসেছি মাত্র ২ জনকে, তাদের একটি রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ মানেই গৌরব, অহংকারে ঠাসা অর্থের বস্তা এক টিম যার ট্রফি ও ঐতিহ্যের অভাব নেই। তবে আমার মতে রিয়াল মাদ্রিদ হলো সেই টিম, যা আমার আবেগকে নিয়ন্ত্রন করে, সাথে মনকেও, হয়তো আমার জীবনের সবচেয়ে প্রভাবশালী এই টিমটাই।

একে ছাড়া কিভাবে থাকব?


I don't just love this team, I feel them, I live them. If life is a mirror, it only reflect a name 'Real Madrid' to me.

ভিভা মাদ্রিদিস্তা!!!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×