somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Gary Neville : A Manchester United Legend

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকের গল্পটা পরিপূর্ণ। গল্পের নায়ক গ্যারি নেভিল। হয়তো নামটাই যথেষ্ঠ তার পরিচয় দেওয়ার জন্য। A proud cadet of the 'Class Of 92', an outstanding part of infamous Fergie's Fledglings. তবে তার চেয়েও বড় পরিচয়, তিনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এর গ্যারি নেভিল!

ক্যারিয়ারের শুরুটা ছিল ম্যাজিকাল। ১৬ বছর বয়সে যখন স্কুল ছাড়েন তখন হাতে ছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ইউথ কন্ট্র্যাক্ট, আর পাশে ছিল স্যার এ্যলেক্স ফার্গুসনের মতো কোচ। আর হয়তো বেশি কিছু চাওয়ার ছিল না তার। প্রথম মৌসুমেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ইউথ সাইডকে এফএ কাপ জেতান, তাও ক্যাপ্টেন আর্মব্যান্ড পড়ে। ১৯৯২ এর সেপ্টম্বরে টর্পেডো মস্কো এর বিরুদ্ধে ইউএফা কাপের খেলায় অভিষিক্ত হন ইউনাইটেড সিনিওর দলে। দুই মৌসুম পরেই নিজেকে প্রমাণের এক দারুণ সুযোগ আসে যখন পল পার্কারের ইঞ্জুরি রাইট ব্যাকের যায়গাটা খালি করে দেয়। সুযোগটাকে একেবারেই বৃথা যেতে দেননি। পার্কারের রিটায়ারমেন্টের আগ পর্যন্ত রাইট ব্যাক পজিশনটা নিজের করে রাখেন, যদিও ড্যানিশ ইরউইনের কাছে কিছু সময়ের জন্য যায়গাটা নড়বড়ে হয়। তবে বেশিদিন আর তাকে কপ্রোমাইজ করতে হয়নি, ১৯৯৭-৯৮ মৌসুম থেকে অনেকটা নিয়মিত করে নেন পজিশনটা।

দারুণ গতি, অসাধারণ সব স্লাইড ট্যাকেল আর ভালো পজিশনিং এর জন্য নজরটা তার দিকে সবসময়ই ছিল। তবে যে বিষয়টা সবচেয়ে বেশি নজর কাটে তা হলো ডেভিড ব্যাকহামের সাথে দারুণ বোঝাপড়া। ব্যাকহাম-নেভিল জুটি যতোটা ছিল চোখ ধাঁধানো ততোটাই ছিল ভয়ংকর। এই রাইট ফ্ল্যাংক থেকে অনবরত ক্রস আর কুইক কাউন্টার এ্যাটাক ছিল আতংক। তবে শুধু এটাকের কথা চিন্তা করলে হবে না, ডিফেন্সের কাজটাও সমান তালেই করে গেছেন।

২০০৩ সালে যখন ব্যাকহাম মাদ্রিদে পাড়ি জমান তখন ইউনাইটেড ফ্যান থেকে শুরু করে ইংলিশ মিডিয়া সবারই হাহাকার শুরু হয়ে যায়, সবাই ভেবেছিল এই রকম জুটি আর কখনোই আসবে না ওল্ড ট্রাফোর্ডে। তবে নাম্বার ৭ দের সাথে তার ডায়ানামিক জুটি শুধু যে ব্যাকহামেই সীমাবদ্ধ হবে তা ভুল প্রমাণ করেন খুব দ্রুতই। লিসবনের সেই ম্যাচে হারের পর নিজেই যেঁচে আনেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। বাকিটুকু শুধু ইউনাইটেড এর রেকর্ড টেবিলেই সোভা পায়। ব্যাকহামের সাথে যে জুটি গড়েছিলেন তা ছিল পিওর ক্লাস আর নিজেদের দীর্ঘ বোঝাপড়ার সমন্বয়। তবে এবারের জুটিটা ছিল আরো দুর্ধর্ষ, আরো ভয়ংকর! গতি আর চরম ফুটবল ইন্টেলিজেন্স এ সবাইকে অবাক করে দেয় এই জুটি। উল্লেখ্য ২০০৭ এ যখন রোনালদো লেফট উইং এ খেলা শুরু করে তখন ডিফেন্সেই বেশি নজর ছিল এই ইংলিশ ডিফেন্ডারের।

নিকি বাটের কাছ থেকে ক্যাপ্টেন্সি নিয়ে সেই দায়িত্বও একজন লিডারের মতোই পালন করেছিলেন। আবার শেষ দুই মৌসুম নিজে থেকেই ক্যাপ্টেন্সী ছেড়ে দেন দলের স্বার্থেই।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এর হয়ে জেতেন ৮ টি প্রিমিয়ার লীগ টাইটেল, ৩ টি এফএ কাপ, ৩ টি কমিউনিটি শিল্ড কাপ, ২ টি লীগ কাপ, ২ টি চ্যাম্পিয়নস লীগ, একটি ইন্টারকন্টিনেন্টাল কাপ ও একটি ক্লাব বিশ্বকাপ। প্রিমিয়ার লীগ বর্ষসেরা দলে ছিলেন ৫ বার, ছিলেন দশকের সেরা দলেও (১৯৯১-২০০১ )।

আন্তর্জাতিক পর্যায়ে গ্যারি ততটা সফল ছিলেন না। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলেন ৮৫ টি ম্যাচ। তবে বড় ট্রুনামেন্টের আগে ইঞ্জুরি আর কোচদের প্ল্যান এ তে খুব কমই ছিলেন তিনি।

গ্যারি নেভিলের ক্যারিয়ার পরিপূর্ণ। তিনি দলের জন্য খেলতেন, তিনি ইউনাইটেডের জন্য খেলতেন। He played for the glory of Manchester United! He is Gary Neville.

A captain, a leader, a team man, a legend, A part of Manchester United!
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×