somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি চোর(Based in true story) :P

০২ রা জুলাই, ২০১২ রাত ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি চোর।যেন তেন চোর না একদম খানদানি চোর।আমি আলিবাবার শত্রু চল্লিশ চোরের বংশধর।ওই ফাজিল আলিবাবা রে কবে এ কোপ দিয়া মাইরা ফালাইতাম খালি মরযিনার কোমর নাচ দেইখা চোখে ধান্দা খাইছিলাম তাই। যাউকগা ঐ পুরান কথা বলতে চাই না(একটা কঠিন ইমো হবে) আমি সব টাইপ এর জিনিষ চুরি করি।গারির কাচ থিকা বাসার পুরান ছেরা ফাটা লুঙ্গি(Standard লুঙ্গি) থিকা টয়লেট পেপার সব মানে সব।কিন্তু বসুন্ধরা টয়েলেট পেপার ছারা আবার চুরি করি না।খানদানি বইলা কথা(হালকা একটা ইমো) সম্প্রতি আমি একটা সেরকম চুরি করতে যেয়ে যে ধরা খাইছিলাম সে গল্পটা আজ বলব।ঐ দিন সন্ধায় আমার কাছে আকিজ বিরি ও কিনার পয়সা ছিল না। গেলাম আমার জানে জিগার দোস্তর কাছে পয়সা ধার করতে । দোস্ত কইল টাকা নাই,আমি রাস্তা থিকা বিরি টুকায়া টানতাসি।পকেটে 500টাকা আছে জাগুয়ার গারি তে গ্যাস দিতে হইব।হে হে হে আমার দোস্ত আমার মতো খানদানি বংশের পোলা(আবার ইমো) হে চালায় CNG কিন্তু headlight এর উপর জাগুয়ার এর সিল বসায় দিসে।জাকগা আমি কইলাম তাইলে আমারে "Angel Garden"এর সামনে নামায়া দিস।আজকে একটারে ঠেক দিতে হইব,বহুত কেচালে আসি। দোস্ত কইল মামা নিয়া যামু কিন্তু আমারে 50% দেয়া লাগবো।আমি কইলাম না মামা আমি তুমারে 30% বেশি দিতে পারুম না।দোস্ত কইল ওকে চল যাই।দুই দোস্ত মিলা ওর জাগুয়ার দিয়া Angel Garden এর সামনে আইসা ওয়েট মারতাসি কখন মুরগি আইব।15মিনিট ধইরা মশার চুম্মা খাওয়ার পর একটা মুরগি রে দেখলাম আইতে।দোস্তরে কইলাম মামা তুমি জাগুয়ার এ বইসা থাক আমি মুরগিটারে গ্রিল বানায়া আসি।আন্ধার রাইতে আলো ছায়াতে দেখি ওরে বাপস এয়ডা দেখি পুরা আফ্রিকান মামু।সামনে যাইয়া ভালোমত দেইখা কলিজা তো লাড়া দিয়া উঠল,এই হালা তো পুরা আফ্রিকান।যেমন শরির আর ঐরকম কালা।যাকগা সাহস কৈরা পকেট থিকা আমার colt python টা বাইর করলাম।হে হে হে আবার মিছা কথা।বিরি কিনার পয়সা আবার colt python।new market থিকা 195টাকা দিয়া কিনসিলাম।দেখতে পুরা অরজিনাল।তার মধ্যে সিরিস কাগজ দিয়া ডলা দেয়া।হে হে দিলাম সাহস কইরা আফ্রিকান মামার ভুরিতে ঠেক দিয়া,কইলাম যা আছে বাইর কর নাইলে কিন্তু ঠুস।মামা তো ভয় দিল প্যান্ট ভিজায়া আর কক কক কইরা মুরগির মত কি যে কয় কিচ্ছু বুজি না।দেখি মামার দুইটা খাম্বার মত ঠেঙ এর উপর কালা বিশাল টিন ধরা।মনে মনে ভাবতাসি মার দিয়া কেল্লা।কাল্লু মামরে কইলাম এডা কি?মামা ত কক কক শুরু করসে আর অফ যায় না।কি একটা গেন্জাম এ পরলাম।colt python এর এক ঠেক এ দিসে হিসু কইরা আবার ঠেক দিলে মনে হয় হাট এটাক খাইব।মামা র চিপা দিয়া দেখি একটা চেৎরা পুলা ফাল দিয়া কইল যা লাগে নিয়া যান খালি পেড এ কুন গুল্লি ফাসায়া যায়েন না(চুটু রিকুয়েষ্ট)।আমি কইলাম তগ লগে এই টিন এর ডিব্বি টা কি?? চেৎরা কয় ওস্তাদ এইডা "Alienware PC"!! আমি মনে মনে কই খাইসে আমারে...Alienware PC....পুরা 1.5লাখ টাকার ধাক্কা।চেৎরা ছেরাটারে আবার জিগাইলাম সত্য কিনা।চেৎরা কয় ওস্তাদ একদম সত্য।আমার ত দিল এর পাখি বাকবাকুম ডাকতাসে।কুনুমতে Alien Ware কম্পুটার টা হাতে নিলাম।হঠাৎ কৈরা আফ্রিকান মামু চিক্কুর পাইরা উঠল আমারে গুলি মাইরেন না।গুলি খাইয়া বাসায় গেলে আব্বা পিডান দিব।আমি ত পুরা চকমা খাইয়া গেসি কাল্লু মামা দেখি বাংলায় কথা কয়।যউকগা আমি কইলাম মামা ডরায় না আমি গুল্লি মারুম না।।চেংরা পুলাডা আসিলো সেয়ান এর উপর সেয়ান।হঠাৎ কৈরা আমারে কয় ওস্তাদ চুটু একটা রিকোয়েস্ট আমাগো 500টাকা দিয়া যান,2-3দিন বাসা থিকা পলান মাইরা থাকতে হইব।বাপ এ যদি যানে যে pc হারাইছি তাইলে আমাগো পুরা ডিভোস দিব(একটা দুঃখের ইমো হবে)।পুলাডার কান্না দেইখা আমার দিল Liquid খাইয়া গেল।আমি কইলাম যা কান্দিস না সিস্টেম করতাসি।গেলাম দোস্তর কাছে।দোস্তরে পুরা হিস্টরি হালকা র উপর ঝাপসা মারলাম।দোস্তরে ভুজং দিয়া 400টাকা নিয়া চেংরার হাতে দিলাম।তারপর দুইটার কানের নিচে মারলাম একটা খানদানি চর।কাল্লু মামা চর খাইয়া দিল রিকসা ফালায়া দৌর।আর চেংরা কাল্লুর পিছে চি চু চিক্কুর পারতে পারতে দৌর।মুটামুটি ঝামেলা শেষ।দোস্তর জাগুয়ারে চইরা গেলাম বিখ্যাত হাতির রাস্তা কম্পুটার মাকেট।দিলডা ত চরম খুশ খাইয়া আছে।দোস্তর বাকি 100টাকা থিকা কিনলাম দুইটা সোনালি পাতা।দুই দোস্ত মিলা দিলাম সুখ টান। হা হা হা হা.(কিন্চিৎ চুটু একটা ইমো হবে) নামকরা একটা কম্পুটার দোকানে যাইয়া কইলাম মামারা আমি একটা কম্পুটার বেচুম।আগ্রহী পাবলিক জায়গায় দারায়া চুটু কইরা একটা আওয়াজ মারেন আমি আইসা পরব।এক দোকানদার আওয়াজ দিল আপনের কম্পুটার কোন ব্র‌্যান্ড এর।আমি ত পুরা পাংখা একটা ভাব নিয়া কইলাম মামারা আমি alineware বেচুম।দোকানদার মামায় আমার কথা শুইনা পুরা বেক্কল খাইয়া গেল।ঐখানের এক চাল্লু দোকানদার কইল মামা জিনিস না দেইখ্যা আওয়াজ দিমু না।আমি কইলাম কুনু বেপার ই না।তবে আমার ইজ্জতে খুচা মারসেন এই জন্যে দামাদামি অফ।চাল্লু কইল টেনসন নিয়েন না মাল আসল হইল আপনের ইজ্জতের রিপেয়ার কইরা দিমু।আমারে আর পায় কেডা।বলিউড নায়ক সারি খান স্টাইলে কইলাম আপনে দেইখা লন।আমার ইজ্জতের বেপার।চাল্লু হারামজাদা আমার সদ্য চুরি করা alienware খুইলা আমার দিকে মিটিমিটি হাসে আর চিকুনে চোখ মারা স্টাট শুরু করসে।আমার মেজাজ ত গেল খিচ খাইয়া।আমি কই হই মিয়া মজা লইতাস কে আমি কি তুমার গে পাটনার নাকি।চাল্লু কয় মামা তুমি এই জিনিস কই থিকা টুকায়া নিয়া আইস।আমি ত হালাই পরসি কিরিন্চিতে।ডরে ডরে জিগাই মামা কি সমস্যা।দোকানদার কয় মামা তুমি কি চায়না থিকা রিটান করস কবে।পুরা একদম অরিজিনাল চায়না প্লাস্টিক টুকায়া নিয়া আইসা কও আবার alienware, জীবনে এই মাল দেখছ।এডি কম্পুটার ত ভান্গারির দোকানে নিয়া গেলেও তুমারে ধইরা ছেচব।হালার মজা মারার জায়গা পাও নাই।চাইনিস প্লাস্টিক নিয়া আইসা কও আবার alienware।তুমাগো ধইরা আবার মুসলমানি করায়া দিতে হইব।তারপর আর ঐ কথা কি কমু।জীবনের যত লজ্জা সরম যা আছিল সব বাকি দিয়া কুনুমতে লজ্জাস্তান নিয়ে ফিরা আইছি।এখন আমি সদরঘাট এর বরফকল এর সামনে দারায়া আসি।ঐ @#$% এক পেপারওয়ালার কাছে কেজি দরে বেইচা 100টাকা পাইসি।ঐ টাকা দিয়া 3কেজি বরফ কিনা মাথায় দিয়া বুরিগন্গার পারে বইসা থাকুম।ঐ হারামি কাল্লু মামা আর ওর দোস্ত চেংরার ওপর এমুন মেজাজ উঠসে মন চাইতাসে হালাগো বুরিগন্গাতে ধইরা চুবাই।কিন্তু আমার ওস্তাদ বলছিলেন "বাবারা তোমরা যাই কর না কেন তোমাদের Cooling System যেন ঠিক থাকে.....''।আমি ও আমার Cooling System ঠিক করার জন্যে মাথায় 3কেজি বরফ ফালায়া বইসা আসি।
আপনেরা আমার জন্যে দোয়া কইরেন যেন আমার Cooling System ঠিক থাকে(মারদান্গা ইমো)।
আপনেরাও আপনা আপনা Cooling System ঠিক রাইখা চইলেন। :P
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১২ রাত ১২:৫৩
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে ওঠলাম।... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×