ধর্ম বুঝে মান রে সখা ,
অঙ্কে না হয় ভুল,
মজবি ক্যানে সত্য ধ্যানে পাবি ভবের কুল,
ধর্ম বুঝে মান রে সখা ,
অঙ্কে না হয় ভুল,
মজবি ক্যানে সত্য ধ্যানে পাবি ভবের কুল,
নীরব হয়ে বসরে সখা চুপটি করে শোন,
অবুঝ নামাজ পড়লে ভোলা পাবে আঘাত মন।
ধর্ম বুঝে মান রে সখা ,
অঙ্কে না হয় ভুল,
নিজের পথের পথিক হবি জ্ঞান নিবি ওদের থেকে,
ওদের পথের পথিক হলে পাবি না তুই তোকে,
নিজের পথের পথিক হবি জ্ঞান নিবি ওদের থেকে ,
ওদের পথের পথিক হলে পাবি না তুই তোকে,
বুঝলি বোকা খাসনে ধোঁকা সুখ্য তাদের ছল,
মিথ্যাকে সত্য ভাবিস না মনের পথে চল।
ধর্ম বুঝে মান রে সখা ,
অঙ্কে না হয় ভুল,
মজবি ক্যানে সত্য ধ্যানে পাবি ভবের কুল,
ধর্ম বুঝে মান রে সখা ,
অঙ্কে না হয় ভুল,
মজবি ক্যানে সত্য ধ্যানে পাবি ভবের কুল,
নীরব হয়ে বসরে সখা চুপটি করে শোন,
অবুঝ নামাজ পড়লে ভোলা পাবে আঘাত মন।।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



