somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের জন্য কলঙ্ক এই ৫ ছাত্র

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খবর: স্থপতি ব্লগার ও শাহবাগ আন্দোলনের সক্রিয় কর্মী আহমেদ হায়দার রাজীব শোভনের হত্যাকারী সন্দেহে গ্রেফতারকৃত নর্থ সাউথ ইউনিভার্সিটির পাঁচ শিক্ষার্থীকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত।
ডিবির তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মাইনুল ইসলাম ১০ দিনের রিমান্ড আবেদন করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তানভির আহমেদ তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুক্রবার রাতে রাজধানীর খিলগাঁও, কাকরাইল, বারিধারা, বসুন্ধরা ও পান্থপথ থেকে এ পাঁচ ছাত্রকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মো. ফয়সাল নাঈম ওরফে দ্বীপ (২২), মো. মাকসুদুল হাসান অনিক (২৩), মো. এহসান রেজা রুম্মন (২৩), মো. নাঈম সিকদার ইরাদ (১৯) ও নাসির ইমতিয়াজ (২২)।
গ্রেফতারকৃতদের কাছ থেকে দুটি চাপাতি, চারটি ছুরি, একটি বাইসাইকেল, একটি ব্যাগ, আটটি মোবাইল এবং এক জোড়া জুতা উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর পল্লবীর পলাশ নগরের নিজ বাসার সামনে থেকে আহমেদ রাজীব হায়দার শোভনের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। রাজীব শাহবাগ আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি নিয়মিত বিভিন্ন ব্লগে জামায়াত-শিবির ও ইসলামবিরোধী লেখালেখি করতেন।
হত্যাকান্ডের পরদিন ১৬ ফেব্রুয়ারি রাজীবের বাবা ডা. নাজিম উদ্দিন অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীদের নামে পল্লবী থানায় একটি মামলা করেন।
এই যে লিংক:
View this link

আমি স্তম্ভিত!! B:-)
নর্থসাউথ ইউনিভার্সিটি হলো বাংলাদেশের প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি, অনেক মুরুব্বি মানুষের ক্ষেত্রে(যারা প্রাইভেট ইউনিভার্সিটি বলতে নর্থসাউথ ইউনিভার্সিটি বোঝেন) এ ইউনিভার্সিটি হলো যাবতীয় প্রাইভেট ইউনিভার্সিটির পরিমাপক।
সে ইউনিভার্সিটির ছাত্ররা খুনের মতো গুরুতর অপরাধের সাথে জড়িত, তারা যখন তাদের বড়ভাই(শিবির কর্মী) এর নির্দেশে খুন করে এবং ধরা পড়ার পর বলে অনুতপ্ত নয়[সূত্র: এনটিভি রাতের সংবাদ] তখন বোঝা যায় তাদের কিভাবে মগজধোলাই করা হয়েছিল!!



মনে প্রশ্ন জাগে তারা পড়াশোনার খরচও শিবির বহন করত? যদি তাই হয় তাহলে আমি নর্থসাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে আহ্বান জানাছি আপনারা আপনাদের ইউনিভার্সিটিকে শিবির নামক জানোয়ারমুক্ত করার উদ্যোগ নিন। অন্যথায় অচিরেই ঐতিহ্য হারাবে বাংলাদেশের প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি!!

যতদূর জানি, নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্যের কার্যালয়ের উপ-পরিচালক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাথমিকভাবে অভিযুক্তদের পরিচয় পত্র/ছাত্রত্ব স্থগিত করেছে। জেনে ভালো লাগলো যে শিবির নামক জানোয়ারদের ছাত্রত্ব স্থগিত করা হয়েছে। =p~
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×