আমি ছেড়েই দিতে রাজি সুসভ্যতার আলো ,
তবু ভাবনাটি মোর মধুর থাকুক আকুল অশ্রুজলে ।
আমার স্বপ্ন চলে আপন মতে ,
আর আমি চলি আমার শূন্য পথে
তাই দিনের শেষে আজো আমি একলা বসে রই।
ছায়া যখন আলোর ফাঁকে লতার মত জড়িয়ে থাকে,
কোকিল যেন আপনমনে তোমায় শুধু ডাকে ।
বাতাস ছিল উদাস অলস ,
পড়ছে ধসে অকারণে সাঁঝের বনে ।
গোধূলিতে সবুজ মাঠে
ধূসর আলো ধূ ধূ করে ,
চেয়ে আছে নিমেষহারা তোমার আঁখি পটে ।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



